বাহারি সাজে নতুন বছরকে স্বাগত। ছবিটি ফ্রান্সের ডানকার্ক থেকে বছরের প্রথম দিন তোলা। ছবি: রয়টার্স
২ / ১১
যুক্তরাজ্যের লন্ডনে নতুন বছরকে স্বাগত জানিয়ে চিয়ারলিডারদের আনন্দ। ছবি: রয়টার্স
৩ / ১১
নতুন বছর উপলক্ষে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো, সম্রাজ্ঞী মিচিকো ও যুবরাজ নরুহিতো। দেশের পতাকা নাড়িয়ে সেই শুভেচ্ছার জবাব দেন দর্শনার্থীরা। ছবিটি আজ সোমবারের। ছবি: রয়টার্স
৪ / ১১
নতুন বছরকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কনি দ্বীপে জড়ো হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে একজন হিলারি ক্লিনটনের মুখোশ পরে নাইতে নেমেছেন। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স
৫ / ১১
নতুন বছরকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কনি দ্বীপে জড়ো হয়েছেন অনেকে। একজন এসেছেন সান্তা ক্লজের সাজে। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স
৬ / ১১
নতুন বছরকে বরণ করে নিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মুইজেনবার্গ সৈকতে লাখো মানুষের ঢল নামে। ছবি: রয়টার্স
৭ / ১১
স্লোভেনিয়ার পোর্তরোজে নতুন বছরকে বরণ করে নেওয়ার অংশ হিসেবে সাগরে ঝাঁপ দেওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছবি: রয়টার্স
৮ / ১১
স্লোভেনিয়ার পোর্তরোজে নতুন বছরকে বরণ করে নেওয়ার অংশ হিসেবে সাগরে ঝাঁপ দেওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ঝাঁপ দেওয়ার আগে ছবির জন্য পোজ দিচ্ছেন তিনজন। ছবি: রয়টার্স
৯ / ১১
যুক্তরাজ্যের ওয়েলসে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মজার একটি খেলার দৃশ্য এটি। ছবি: রয়টার্স
১০ / ১১
যুক্তরাজ্যের ওয়েলসে বর্ষবরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজে সেজেছেন একজন। অন্যরা সেটা নিয়ে মজা করছেন। ছবি: রয়টার্স
১১ / ১১
পানিতে নেমে বর্ষবরণের আনন্দ উদ্যাপন তিন নারীর। ছবিটি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের সাউথ কুইনফেরি থেকে তোলা। ছবি: রয়টার্স