Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
আন্তর্জাতিক
দেশে দেশে বড়দিন
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭, ০৭: ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ২০
এতিম শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে গেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। এ সময় এক নারী তাঁর সঙ্গে সেলফি তোলেন। বৈরুত, লেবানন, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
২ / ২০
বড়দিন উপলক্ষে সেজেছে মস্কোর পথ-ঘাট। আলোর ছটায় উৎসবমুখর পরিবেশ আশপাশে। মস্কো, রাশিয়া, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৩ / ২০
বড়দিন উপলক্ষে আয়োজিত উৎসবে জনতার আনন্দ। বিলবাও, স্পেন, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২০
বড়দিনের ছুটিতে মানুষ বেড়াতে যাচ্ছে এদিক-সেদিক। সঙ্গী হচ্ছে পছন্দের পোষা প্রাণীটাও। পেনসিলভানিয়া, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
৫ / ২০
বড়দিনের উৎসবের আলোয় সেজেছে চারপাশ। ভেলেত্তা, মাল্টা, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৬ / ২০
বড়দিনের উৎসব যাতে নিরাপদে হতে পারে, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা। বানডুং, ইন্দোনেশিয়া, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৭ / ২০
বড়দিনের উৎসবের সাজে মা ও শিশুর আনন্দ উদ্যাপন। আলমেথি, কাজাখস্তান, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৮ / ২০
সান্তা ক্লজের সাজে ফেরি করে বড়দিনের উপযোগী পণ্য বিক্রি করছেন এক বিক্রেতা। মনরোভিয়া, লাইবেরিয়া, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৯ / ২০
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়াকের সঙ্গে উৎসবের সাজে একদল কিশোরী। পশ্চিম তীর, বেথলেহেম, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১০ / ২০
পশ্চিম তীরে গির্জার বাইরে বড়দিনের আনন্দ উৎসব। পশ্চিম তীর, বেথলেহেম, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১১ / ২০
সান্তা ক্লজের পোশাকে বার্ষিক দৌড়ে অংশগ্রহণকারীদের একাংশ। স্কোপে, মেসেডোনিয়া, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১২ / ২০
প্রাণ বাঁচাতে ইরাক থেকে পালিয়ে জর্ডানে আশ্রয় নেওয়া খ্রিষ্টান শরণার্থীদের জীবনেরও এসেছে বড়দিন। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, সেটা দিয়েই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা তাদের। আম্মান, জর্ডান, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২০
বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের কাছ থেকে উপহার পেয়ে শিশুর আনন্দ যেন আর ধরে না। এসপো, ফিনল্যান্ড, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৪ / ২০
বড়দিনের আনন্দ উদ্যাপনে নৌকায় করে বেড়াতে বের হয়েছেন সবাই। তাদের আনন্দে শামিল হতেই যেন পাখিদের এমন ওড়াউড়ি! ভেলপারাইসো, চিলি, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৫ / ২০
আফগানিস্তানের কাবুলে মার্কিন সেনা ঘাঁটিতে বড়দিনের আনন্দ উদ্যাপন। বাগ্রাম বিমান ঘাঁটি, কাবুল, আফগানিস্তান, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৬ / ২০
সান্তা ক্লজের পোশাকে পানির খেলায় মেতেছেন এক ব্যক্তি। পটম্যাক নদী, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
১৭ / ২০
বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে গির্জায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাম বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
১৮ / ২০
বড়দিন উপলক্ষে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠানো শেষে হাস্যোজ্জ্বল ব্রিটিশ রানি এলিজাবেথ। বাকিংহাম প্যালেস, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স
১৯ / ২০
উৎসবের আমেজে সমুদ্রের ধারে একটি পরিবারের অবকাশযাপন। বন্ডি সমুদ্রসৈকত, সিডনি, অস্ট্রেলিয়া, ২৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
২০ / ২০
বেথলেহেমে গির্জার বাইরে বড়দিনের আয়োজনে বড়দের সঙ্গে শামিল হয়েছে শিশুরাও। পশ্চিম তীর, বেথলেহেম, ২৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক
থেকে আরও পড়ুন