এক পর্যটকের নতুন বছরের প্রথম সূর্যকে আবাহন। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ৮
চীনের রাজধানী বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামের সামনে নববর্ষ উদযাপন করতে আসা এক ব্যক্তি। ছবি: রয়টার্স
৩ / ৮
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে আতশবাজি পুড়িয়ে এভাবেই ২০১৫ সালকে স্বাগত জানানো হয়। রেড স্কয়ারের অন্যপাশে অবস্থিত ক্রেমলিনের স্পাসকায়া টাওয়ার ও সেন্ট ব্যাসিলস ক্যাথেড্রালের ওপর থেকেও এ আলোকচ্ছটা দেখা যায়। ছবিটি আজকের (০১.০১.২০১৫)। ছবি: রয়টার্স
৪ / ৮
সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন অনেকে। নতুন বছরে মোম জ্বেলে তাঁদের স্মরণ করেন আলেপ্পো শহরের সালাহ আল-দ্বীন এলাকার কয়েকজন মানবাধিকার কর্মী। ছবি: রয়টার্স
৫ / ৮
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ফিলিপাইন অ্যারেনার বাইরে নববর্ষের আতশবাজি। ছবি: রয়টার্স
৬ / ৮
উত্তর কোরিয়ার কিম ইল সাং স্কয়ারে নববর্ষ উদযাপন। ছবি: রয়টার্স
৭ / ৮
যুদ্ধ চলছে চার বছর ধরে। প্রাণও ঝরছে অঝোরে। তাই বলে তো আর জীবন থেমে নেই। যুদ্ধের মধ্যেও নতুন বছরকে স্বাগত জানাতে তাই দেয়ালে নববর্ষের শুভেচ্ছা বাণী লেখেন ফ্রি সিরিয়ান আর্মির এক যোদ্ধা। ছবিটি সিরিয়ার আলেপ্পো শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ৮
সিডনির হারবার ব্রিজের ওপর আতশবাজি পোড়ানোর দৃশ্য। সেখানে এই আলোকচ্ছটা উপভোগ করেন প্রায় ১৬ লাখ মানুষ। ছবি: রয়টার্স