ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল রাজ্যের প্যারাগুয়ের নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে ক্যাপিবারা নামের ইঁদুর আকৃতির বড় এই প্রাণীগুলো। ছবিটি গ্রোসো দো সাল রাজ্যের ক্যাসিরেস শহরের প্যানটেনাল এলাকা থেকে তোলা। এই এলাকায় সুপেয় পানি ও বড় জলাভূমি থাকার কারণে তা এখন প্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশি-বিদেশি প্রায় ৪ হাজার ৫০০ প্রজাতির প্রাণী রয়েছে এই এলাকায়। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
২ / ১৬
প্যারাগুয়ে নদীর তীরে ঝিম মেরে আছে ক্যাপিবারা। মাথা আর পিঠের ওপর বসে আছে দুটি ছোট্ট পাখি। ছবি: এএফপি