যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো জু সাফারি পার্কে আজ শনিবার থেকে ‘বাটারফ্লাই জাঙ্গল’ শিরোনামে প্রজাপতি প্রদর্শনী শুরু হয়েছে। এতে পৃথিবীর মোট ৩০ প্রজাতির প্রজাপতি স্থান পেয়েছে। এ প্রজাপতি প্রদর্শনী চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। ছবি: রয়টার্স
২ / ১০
সান ডিয়েগো জু সাফারি পার্কে বেগুনি ফুলে বসে আছে জুলিয়া নামের এই কমলা প্রজাপতি। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
ফুলের ওপর বসে আছে ‘গোল্ডেন বার্ড উইং বাটারফ্লাই’ নামের কালো, সাদা, হলুদ রং মেশানো বর্ণিল এক প্রজাপতি। ছবি: রয়টার্স
৫ / ১০
লাল ফুলের ওপর বসা কালো ডানার ওপর লাল, সাদা ডোরাকাটা এ প্রজাপতির নাম ‘পোস্টম্যান বাটারফ্লাই’। প্রজাপতি প্রদর্শনীতে এ ধরনের অসংখ্য বর্ণিল প্রজাপতি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ছবি: রয়টার্স
৬ / ১০
জেব্রার মতো ডোরাকাটা এই প্রজাপতিটির নাম ‘জেব্রা লংউইং বাটারফ্লাই’। এটিও স্থান পেয়েছে প্রজাপতিদের এই মেলায়। ছবি: রয়টার্স
৭ / ১০
প্রজাপতির বনে উড়ে বেড়ানো তিনটি নীলরঙা মরফো প্রজাপতি। ছবি: রয়টার্স
৮ / ১০
হলুদ ফুলের ওপর বসা খয়েরির সঙ্গে কমলা ও সাদার মিশেল এই প্রজাপতির নাম ‘মেক্সিকান সিস্টারস’। ছবি: রয়টার্স
৯ / ১০
ফুলের মধু পান করছে নজরকাড়া ‘ব্যাট উইং’ নামের এই প্রজাপতি। ছবি: রয়টার্স