ফ্রান্সের প্রতি সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
ফ্রান্সের প্যারিসে গত শুক্রবারের হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। শোকার্ত ফরাসিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের অনেক দেশ তাদের উল্লেখযোগ্য স্থাপনা ফ্রান্সের পতাকার রং নীল, সাদা আর লালে ঢেকে দিয়েছে। ফ্রান্সের পতাকার রঙে ঢেকেছে ফিলিপাইনের ম্যানিলার দ্য লা সাল্‌লা বিশ্ববিদ্যালয়। ছবি: রয়টার্স

২ / ৯
ছবির দেশ, কবিতার দেশ ফ্রান্সের কথা বললে প্রথমেই চোখে ভাসে আইফেল টাওয়ারের চিত্রটি। প্যারিসে হামলায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে এই টাওয়ারটি ঢেকে দেওয়া হয়েছে দেশটির পতাকার রঙে। ছবি: রয়টার্স

৩ / ৯
নীল, সাদা আর লাল রঙে ঢেকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সিটি হল। ছবি: রয়টার্স

৪ / ৯
ফ্রান্সের পতাকার রঙে ঢেকেছে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস। ছবি: রয়টার্স

৫ / ৯
ফ্রান্সের জন্য সহমর্মিতা, ভালোবাসা। ফ্রান্সের পতাকার রঙে ঢেকেছে এমন কিছু স্থাপনার ছবির কোলাজ। ছবিতে আছে (ওপর থেকে নিচে, বাম থেকে ডানে) লন্ডনের ন্যাশনাল গ্যালারি ও আই ফেরিস হুইল, টরেন্টোর সিএন টাওয়ার, সাংহাইয়ের ওরিয়েন্টাল পার্ল টিভি টাওয়ার, বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেইট, তাইওয়ানের তাইপে ১০১, সিডনির অপেরা হাউস, মেক্সিকোর অ্যাঞ্জেল দ্য লা ইন্ডেপেনডেনসিয়া মনুমেন্ট, সান ফ্রান্সিসকো সিটি হল। ছবি: রয়টার্স

৬ / ৯
চিলির সান্তিয়াগোর লা মনেরা সরকারি ভবন এটি। ছবি: রয়টার্স

৭ / ৯
প্যারিসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট মেরি ক্যাথিড্রালের বাইরে জড়ো হন অনেকে। গির্জাটিও ফ্রান্সের পতাকার তিন রঙে ঢেকে দেওয়া হয়। ছবি: রয়টার্স

৮ / ৯
ফ্রান্সের প্রতি সংহতি জানিয়ে নীল, সাদা ও লাল রঙে ঢেকেছে চীনের শানদংয়ের ৩০০ মিটার উঁচু একটি ভবন। ছবি: রয়টার্স

৯ / ৯
ফ্রান্সের প্যারিসের ফেরিস হুইল। ছবি: রয়টার্স