চলতি মাসের আট তারিখ চীনের নতুন বছর শুরু হবে। চীনাদের কেউ কেউ একে ‘চান্দ্রবর্ষ’ কেউবা ‘বসন্ত উৎসব’ হিসেবে প্রতিবছর ঘটা করে উৎসব করে। দেশের বাইরে থাকা চীনারাও এই উৎসবে মেতে উঠে। এই উৎসব উপলক্ষে চীনের হেবেই প্রদেশে তানতৌ এলাকায় একটি কারখানায় বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে রঙিন লণ্ঠন। ছবি: এএফপি
২ / ১১
চীনা নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের একটি দোকানে খেলনা সাজিয়ে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
৩ / ১১
থাইল্যান্ডের ব্যাংককে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশনার আগে সেলফি তুলছেন চায়নিজ অপেরার দুই শিল্পী। ছবি: রয়টার্স