মিয়ানমারে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি ও দালানকোঠা। এতে অন্তত ২৭ জন মারা গেছে। দোতলায় বসে বন্যার পানি দেখছে দুই শিশু। ছবিটি রোববার (০২ আগস্ট, ২০১৫) মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১১
বানের পানি টিনের চালে ছুঁয়েছে। তাই এই বাড়িটির দুই বাসিন্দা ছাদের ওপর আশ্রয় নিয়েছেন। ছবি: এএফপি
৩ / ১১
বানের পানির তোড়ে এভাবেই ভেঙে গেছে একটি বাড়ি। ছবি: এএফপি
৪ / ১১
মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই এলাকার জল থই থই রাস্তায় কাঠের ভেলা নিয়ে চলাচল করছেন মানুষ। ছবি: এএফপি
৫ / ১১
ডাঙা না পেয়ে কুকুর দুটি আশ্রয় নিয়েছে টিনের চালে। ছবি: এএফপি
৬ / ১১
শহরের রাস্তায় ভাসছে নৌকা। ছবিটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১১
মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই এলাকার জল থই থই রাস্তায় টায়ার নিয়ে চলাচল করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
৮ / ১১
ভেলায় করে যাচ্ছে মানুষ। ছবি: এএফপি
৯ / ১১
মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই এলাকার জল থই থই রাস্তায় টায়ার নিয়ে চলাচল করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
১০ / ১১
বন্যার পানিতে ডুবে গেছে বাড়িটির নিচতলা। তাঁদের চলাচলের একমাত্র ভরসা এখন এই সাম্পান। ছবিটি মিয়ানমারের বাগো অঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১১
পোষা কুকুরটি নিয়ে এভাবে বন্যার পানি পেরিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই থেকে তোলা। ছবি: এএফপি