বিদায় স্বপ্নবাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
আপাদমস্তক স্বপ্নবাজ মানুষ ছিলেন এ পি জে আবদুল কালাম। ভালোবাসতেন স্বপ্ন দেখতে, আর সেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে। স্বপ্ন শুধু নিজে দেখেই ক্ষান্ত হতেন না, ছড়িয়ে দিতেন আগামী প্রজন্মের কাছে। গতকাল সোমবার শিক্ষার্থীদের কাছে স্বপ্নের কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ছবিটি ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি ফিলিপাইনের ম্যানিলায় তোলা। ছবি: এএফপি

২ / ৯
জনসাধারণের রাষ্ট্রপতি ছিলেন এ পি জে আবদুল কালাম। তাঁর মৃত্যুর খবর তাই নাড়া দিয়েছে ভারতের সাধারণ জনসাধারণকেও। মুম্বাইয়ে এক ট্যাক্সি চালক পত্রিকায় সদ্য প্রয়াত সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ পড়ছেন। ছবি: এএফপি

৩ / ৯
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈই প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের কফিনে আজ মঙ্গলবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর মরদেহ নয়াদিল্লিতে নেওয়ার জন্য আসামের গুয়াহাটি বিমানঘাঁটিতে আনা হয়। ছবি: এএফপি

৪ / ৯
ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তারা সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মরদেহবাহী কফিন বহন করে নিয়ে যান আসামের গুয়াহাটি বিমানঘাঁটিতে। সেখান থেকে বিমানে করে তাঁর মরদেহ নেওয়া হবে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। ছবি: এএফপি

৫ / ৯
সাধারণের রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই অনেক বেশি। তাঁর মৃত্যুর খবরও ভারতের সাধারণ মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। ছবি: এএফপি

৬ / ৯
আজ ভারতের বেশির ভাগ পত্রিকার শিরোনামে ওঠে এসেছে ‘মিসাইলম্যান’খ্যাত সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যু সংবাদ। ছবি: এএফপি

৭ / ৯
শিশুদের অনেক পছন্দ করতেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে কালাম। তাঁর মৃত্যুতে শিশুরা তাঁর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছবিটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৮ / ৯
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মরদেহ আজ মঙ্গলবার দুপুরে মেঘালয়ের শিলং থেকে রাজধানী নয়াদিল্লিতে নেওয়া হয়েছে। পালাম বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। ছবি: এএফপি

৯ / ৯
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী এ পি জে কালামের মরদেহ মেঘালয়ের শিলং থেকে আজ মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াদিল্লিতে নেওয়া হয়। পালাম বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি