বিধ্বস্ত উড়োজাহাজের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যাত্রীবাহী উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৫০০ সাগরে বিধ্বস্ত হয়। নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে। নৌবাহিনী, পুলিশের শতাধিক সদস্য উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ব্ল্যাকবক্সের অবস্থান শনাক্ত হয়েছে। ডুবুরিরা পানি থেকে ৭৫ ফুট নিচে উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এএফপির খবরে জানা যায়, উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজ থেকে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম।

১ / ১০
উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে নৌবাহিনীর উদ্ধার অভিযান চলছে
ছবি: এএফপি
২ / ১০
উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরিরা ভারী ধ্বংসাবশেষ তুলতে বিভিন্ন যন্ত্র ব্যবহার করছেন
ছবি: এএফপি
৩ / ১০
বোয়িং ৭৩৭-৫০০ উড়োজাহাজের উদ্ধার করা ধ্বংসাবশেষ
ছবি: এএফপি
৪ / ১০
জাকার্তায় উদ্ধার করা বিমানের ধ্বংসাবশেষ
ছবি: এএফপি
৫ / ১০
পনতিয়ানা সুপাদিও বিমানবন্দরে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা
ছবি: রয়টার্স
৬ / ১০
ইন্দোনেশিয়ার নৌবাহিনী আরও ধ্বংসাবশেষের খোঁজে অভিযান চালাচ্ছে
ছবি: এএফপি
৭ / ১০
জাকার্তা উপকূলে একটি দ্বীপের কাছে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজে চলছে উদ্ধার অভিযান
ছবি: এএফপি
৮ / ১০
উদ্ধার করা মৃতদেহের ব্যাগে জীবাণুনাশক ছিটাচ্ছেন রেডক্রসের সদস্যরা
ছবি: রয়টার্স
৯ / ১০
ইন্দোনেশিয়ার বিমানবাহিনী বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজে অংশ নিয়েছে
ছবি: রয়টার্স
১০ / ১০
বিমান দুর্ঘটনায় হারানো স্বজনের জন্য প্রার্থনা
ছবি: রয়টার্স