অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নয় দিন বয়সের কন্যা শিশুর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মা। তাঁর চোখ মুছে যেন সান্ত্বনা দিচ্ছে ছোট্ট আরেক শিশু। ছবি: রয়টার্স
১১ / ১৯
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবিটি দেশটির রাজধানীর ভক্তপুর থেকে তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৯
রাজধানীর কাঠমান্ডুতে ভূমিকম্পে বিধ্বস্ত হিলটন হোটেল থেকে বৃহস্পতিবার পিমা লামা নামের (১৫) এক তরুণকে উদ্ধার করেন আর্মড পুলিশ ফোর্সের সদস্যরা। ছবি: রয়টার্স
১৩ / ১৯
যত দূর চোখ যায় কেবলই ধ্বংসস্তূপ। ছবিটি আজ চাওতারা থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৯
পোখারার একটি হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের শিশু জেনিসা নাগারকাতি। ছবি: রয়টার্স
১৫ / ১৯
কাঠমান্ডুতে উদ্ধার হওয়া একটি শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন এক সেনা সদস্য। নেপালের ভূমিকম্প দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। ছবি: এএফপি
১৬ / ১৯
কাঠমান্ডুতে নারী ও শিশুদের খাবারের জন্য অপেক্ষা। ছবি: এএফপি
১৭ / ১৯
কাঠমান্ডুতে অস্থায়ী একটি হাসপাতালে আজ রাতে জন্ম নিয়েছে এই শিশুটি। ছবি: এএফপি
১৮ / ১৯
বিশুদ্ধ পানি নিয়ে গন্তব্যে শিশুটি। ছবিটি কাঠমান্ডু থেকে তোলা। ছবি: এএফপি
১৯ / ১৯
নেপালে গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৩০ এপ্রিল পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রায় এ ভূমিকম্পে গোটা নেপাল যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবিটি বুধবার (২৯ এপ্রিল, ২০১৫) দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে তোলা। ছবি: এএফপি