থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে ইরাওয়ান মন্দিরের সামনে রাচাপ্রাচাং সড়কে গতকাল (১৭ আগস্ট) সন্ধ্যায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয়জন পর্যটকসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত ১২০ জন আহত হন। ইরাওয়ান হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা ব্রহ্মার মন্দির। তবে প্রতিদিন অনেক বৌদ্ধ পুণ্যার্থী মন্দিরটি দর্শনে যান। ছবিটি আজ (১৮ আগস্ট) তোলা। ছবি: রয়টার্স
২ / ১২
ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করছে বিশেষজ্ঞ দল। ছবি: রয়টার্স
৩ / ১২
ঘটনাস্থলে পড়ে আছে একজনের মরদেহ। নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি কাপড় দিয়ে ঢেকে দেন। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৪ / ১২
পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াদ ইরাওয়ান ব্যাংককের সামনে ঘটনাস্থল তল্লাশি করে দেখছেন বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স
৫ / ১২
মন্দিরের সামনের রাস্তায় পড়ে ছিল পুড়ে যাওয়া কয়েকটি মোটরসাইকেল। পুলিশ জানায়, বোমাটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল। ছবি: রয়টার্স
৬ / ১২
বিস্ফোরণের পর আতঙ্কিত দর্শনার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন। সেখানে মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মন্দিরের সামনের রাস্তায় পড়ে ছিল পুড়ে যাওয়া কয়েকটি মোটরসাইকেল। ছবি: রয়টার্স
৭ / ১২
আতঙ্কিত দর্শনার্থীদের দিগ্বিদিক ছোটাছুটিতে খুলে গেছে কারও জুতা, পড়ে আছে কারও হাতে থাকা পানির বোতল। আর পড়ে আছে রক্ত। ছবি: রয়টার্স
৮ / ১২
ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন সেন্টারে সুয়ান সুদমুন নামের এক ব্যক্তির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: রয়টার্স
৯ / ১২
বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গ্র্যান্ড হায়াদ ইরাওয়ান ব্যাংকক নামের পাঁচ তারকা হোটেলটি। ভেঙে যায় হোটেলের সামনের দিকের সব কাচ। এসব কাচের টুকরো পরিষ্কারে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: রয়টার্স
১০ / ১২
মন্দিরের বেদি পরিষ্কার করা হচ্ছে। থাইল্যান্ডের সরকার বলেছে, দেশের অর্থনীতি ও পর্যটনশিল্প ধ্বংসের জন্যই এ হামলা হয়েছে। তবে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। ছবি: রয়টার্স
১১ / ১২
বিস্ফোরণস্থলে ফুল দিয়ে হতাহতদের প্রতি আজ (১৮ আগস্ট) শ্রদ্ধা জানান জনসাধারণ। ইরাওয়ান মন্দিরটি পর্যটকদের খুবই পছন্দের জায়গা। বিস্ফোরণের সময় সেখানে প্রচুর পর্যটক ছিলেন। ছবি: রয়টার্স