ভূমিকম্পের সময় জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনেক ভবন থেকে মানুষ রাস্তায় নেমে আসেন। ছবি: রয়টার্স
২ / ১৩
ভূমিকম্পের সময় ভারতের রাজধানী নয়াদিল্লির ভবনগুলো থেকে লোকজন আতঙ্কে রাস্তায় চলে আসেন। ছবি: রয়টার্স
৩ / ১৩
ভূমিকম্পের পর সব ভবন থেকে দ্রুত লোকজন বাইরে বের হয়ে আসে। জম্মু-কাশ্মীরের শ্রীনগরের এই শিক্ষার্থীরাও রাস্তায় চলে আসে। তাদের চোখে-মুখে আতঙ্ক। ছবি: রয়টার্স
৪ / ১৩
পাকিস্তানের পেশোয়ারে ভূমিকম্পে নিহত এক নারীর মরদেহ স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
৫ / ১৩
পাকিস্তানের পেশোয়ারে ভূমিকম্পে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স
৬ / ১৩
সাড়ে সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। ভূমিকম্পে তাই দেশটিতে বেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। জালালাবাদে ভূমিকম্পে আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
৭ / ১৩
আফগানিস্তানের জালালাবাদে ভূমিকম্পে আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স
৮ / ১৩
আফগানিস্তানের জালালাবাদে উদ্ধারের পর এক আহত শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
৯ / ১৩
উদ্ধারকারীরা ভূমিকম্পে আহত এক শিশুকে উদ্ধার করেছে। ছবিটি আফগানিস্তানের জালালাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৩
ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সোয়াতের মিনগোরা এলাকা। ছবিতে তারই আলামত দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
১১ / ১৩
ভূমিকম্পে আহত এক ব্যক্তি পাকিস্তানের পেশোয়ারের একটি হাসপাতালে শুয়ে স্বজনের কাছে দুর্ঘটনার বার্তা পাঠাচ্ছেন। ছবি: এএফপি
১২ / ১৩
পাকিস্তানের পেশোয়ারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভূমিকম্পে আহত এক ব্যক্তি। ছবি: এএফপি
১৩ / ১৩
ভূমিকম্পে ধসে পড়েছে বাড়ির একাংশ। সেটাই সরিয়ে নেওয়ার কাজ করছেন এক ব্যক্তি। ছবিটি আফগানিস্তানের জালালাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স