ভারতে দার্জিলিংয়ে ভূমিধসে আক্রান্ত এলাকার দিকে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তিংলিং নামের ছবির এ গ্রামটি শিলিগুড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে অবস্থিত। দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও অনেক লোক কাদার নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: এএফপি
২ / ৫
দার্জিলিংয়ের তিংলিং গ্রামে ভূমিধসে নিহত ব্যক্তিদের সন্ধানে মাটি খুড়ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
৩ / ৫
কাদার স্তূপের পাশে দুই উদ্ধারকর্মী। ছবি: এএফপি
৪ / ৫
ভূমিধসে উপড়ে যাওয়া গাছ। ছবি: এএফপি
৫ / ৫
শিলিগুড়ির গারিধুরা গ্রামে একটি বিধ্বস্ত সেতু দেখছেন স্থানীয় বাসিন্দারা। এ গ্রামটি শিলিগুড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরে অবস্থিত।