এটি কোনো গণসমাবেশ নয়, গণভোজ। মহামিলনের এক মহাভোজ! যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যাটারি পার্ক সিটির নেলসন এ রকফেলার পার্কে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ বার্ষিক এই ভোজে অংশ নিয়েছেন। ‘ডিনার এন ব্লাঙ্ক’ নামে প্রতিবছর এই ভোজের আয়োজন করা হয়। এখানে উপস্থিত সবাইকে সাদা পোশাক পরতে হয়। এমনকি টেবিল, চেয়ার, টেবিলক্লথ, গ্লাস, কাপ-পিরিচ সবকিছুই সাদা রঙের। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
২ / ১৯
ফ্রান্সের রাজধানী প্যারিসের আসল ‘ডিনার এন ব্লাঙ্কে’র প্রতিষ্ঠাতা ফ্রানকোইস প্যাসকোয়ার (ডানে) এসেছিলেন গতকালের ভোজে। এ বছর ছিল ভোজের ২৫তম বর্ষপূর্তি। ছবি: এএফপি
৩ / ১৯
সাদা পোশাক পরে ভোজে অংশ নিয়েছেন এই অতিথিরা। টেবিল, চেয়ার, টেবিলক্লথ, গ্লাস, কাপ-পিরিচ সবকিছুই সাদা। ছবি: এএফপি
৪ / ১৯
ভোজে অংশ নেওয়া অতিথিদের মুখোশও সাদা। ছবি: এএফপি
৫ / ১৯
ভোজে অংশ নেওয়া মানুষের একাংশ। ছবি: এএফপি
৬ / ১৯
সাদা পোশাক ও পাগড়িতে অনন্য সাজ। ছবি: এএফপি
৭ / ১৯
ভোজে শ্বেতবসনা দুই নারী। ছবি: এএফপি
৮ / ১৯
ভোজে আসা সাদা পোশাকে এক অতিথি। ছবি: এএফপি
৯ / ১৯
সাদা পোশাকে এক নারী। ছবি: এএফপি
১০ / ১৯
সাদা পোশাকে এসেছেন তাঁরাও। ছবি: এএফপি
১১ / ১৯
এত মানুষের একসঙ্গে খাওয়া-দাওয়ার মজাই আলাদা। প্রায় পাঁচ হাজার অতিথি বার্ষিক এই ভোজে অংশ নেন। ছবি: এএফপি
১২ / ১৯
ভোজের ফাঁকে হাস্যরস। ছবি: এএফপি
১৩ / ১৯
সাদায় নিজেকে আলাদা করার চেষ্টা। ছবি: এএফপি
১৪ / ১৯
এমন মহাভোজে একটু রঙ্গ না করলে কি চলে! ছবি: এএফপি
১৫ / ১৯
বাহারি ছাতায়ও সাদা কারুকাজ। ছবি: এএফপি
১৬ / ১৯
সাদার ভিড়ে বিলীন চুলের কালো। ছবি: এএফপি
১৭ / ১৯
মহাভোজকে মহিমান্বিত করতে সুরের মূর্ছনা। ছবি: এএফপি