যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট নেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। চলবে রাত ১০টা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর আগে লন্ডনে প্রস্তুতি নিতে দেখা যায় ভোটকর্মীদের। ছবি: রয়টার্স
২ / ১২
লন্ডনে ভোটকেন্দ্র সাজাচ্ছেন একজন ভোটকর্মী। দেশজুড়ে ৪০ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। ছবি: রয়টার্স
৩ / ১২
লন্ডনের ইসলিংটনের একটি কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ছবি: রয়টার্স
৪ / ১২
মনিব গেছেন ভোট দিতে। কেন্দ্রের বাইরে রেখে গেছেন প্রিয় পোষা কুকুরদের। ছবিটি ওয়েলসের পেনালি থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও তাঁর স্বামী ফিলিপ। বার্কশায়ারের সোনিং গ্রামে একটি কেন্দ্রে ভোট দেন তাঁরা। ছবি: রয়টার্স
৬ / ১২
ওয়েলসের ম্যানোবিয়ারের কাছে ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তার পাশে একটি দলের এক প্ল্যাকার্ড। ছবি: রয়টার্স
৭ / ১২
যুক্তরাজ্যের স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। গ্লাসগোতে একটি কেন্দ্রে ভোট দেন তিনি। ছবি: রয়টার্স
৮ / ১২
উত্তর লন্ডনের স্ট্যামফোর্ড হিলের একটি কেন্দ্রে ভোট দিতে এসেছেন তিনি। ছবি: রয়টার্স
৯ / ১২
কীভাবে ভোট দিতে হয়, ভোটকেন্দ্রে সেই নির্দেশিকা। ছবি: রয়টার্স
১০ / ১২
নির্বাচনী কার্ড ও পরিচয়পত্র হাতে ভোট দেওয়ার অপেক্ষায় এক নারী। ছবিটি লন্ডনের একটি কেন্দ্রের। ছবি: রয়টার্স