ফিলিস্তিন-শাসিত গাজায় ইসরায়েলিদের হামলা চলছেই। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ইসরায়েলি বোমা হামলায় স্প্লিন্টারবিদ্ধ এই ফিলিস্তিনি শিশুটি। ছবিটি মঙ্গলবার (২২ জুলাই ২০১৪) গাজা শহরের বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতাল থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
নয় বছর বয়সী ফিলিস্তিনি এই মেয়েটি ঘরের বাইরে খেলছিল। এমন সময় ইসরায়েলি বোমা হামলায় স্প্লিন্টারবিদ্ধ তার শরীর। ছবিটি গাজা শহরের বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি এই মায়ের ২১ বছর বয়সী ছেলে। কোনো সান্ত্বনাই যেন তাঁর কান্না থামাতে পারছে না। ছবিটি ফিলিস্তিনের একটি গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
ইসরায়েলিদের হামলায় পুড়ছে গাজা শহর। ছবিটি গাজার সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন ৬০ বছর বয়সী হাসান বাকার। তাঁর দাফনের সময় নির্বাক চেয়ে আছে পরিবারের শিশুরা। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৩
ফিলিস্তিনে এখন যতটা রক্ত ঝরছে, তারও বেশি ঝরছে কান্না। ইসরায়েলিদের হামলায় নিহত হাসান বাকারের পরিবারের কান্না যেন থামছেই না। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনে বসে আকাশের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনি এই শিশুটি। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৩
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়ি। সেই ধ্বংসস্তূপের ওপর নির্বাক বসে আছে ফিলিস্তিনি এই মেয়েটি। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৩
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে এই ম্যাট্রেস ও কুশনটি খুঁজে বের করে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনি শিশুটি। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৩
গাজায় হামলা চালানোর জন্য ট্যাঙ্কে শেল ভরাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ছবিটি ইসরায়েল-গাজা সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১৩
এলাকা ছেড়ে জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছেন গাজার অধিকাংশ বাসিন্দা। সেই স্কুলের পর্দার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিচ্ছে ফিলিস্তিনি এই শিশুটি। ছবি: এএফপি
১২ / ১৩
গাজায় একটি ভবনে ইসরায়েলি বিমান হামলার পর সেখান থেকে বেরিয়ে আসছে মানুষ। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৩
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনি এই ব্যক্তির বাসা। সেই ধ্বংসস্তূপের ওপর আনমনে বসে আছেন তিনি। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি