রোজ প্যারেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সেখানে গোলাপসহ নানা রঙের ফুল থেকে মধু আহরণে ছুটে এসেছে প্রজাপতি। তবে এটি সত্যি নয়, সবই সাজানো। নতুন বছর উদ্‌যাপনের অংশ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাসিডোনায় এই উৎসব চলে আসছে শত বছরের বেশি সময় ধরে। ২ জানুয়ারি স্থানীয় সময় সকাল আটটা থেকে এ উৎসব শুরু হয়। ছবিটি গতকাল মঙ্গলবার ১২৮তম রোজ প্যারেড থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১২
ফুল দিয়ে বানানো নানা ধরনের প্রতিকৃতি নিয়ে চলছে মিছিল। এ উৎসবের আয়োজন করতে ৯৩৫ সদস্যের অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন টুর্নামেন্ট অব রোজেজ অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় লোকবল সরবরাহ করে থাকে। তাঁরা ছুটির দিনগুলোতে এসব কাজ করে থাকেন। ছবি: রয়টার্স

৩ / ১২
উৎসবে ফার্মার্স অ্যাসোসিয়েশনের থিম ছিল ‘উই কেম, উই স, উই কভারড’। ছবি: রয়টার্স

৪ / ১২
সেলফি তুলতে ব্যস্ত উৎসবে আসা লোকজন। এ উৎসবের আয়োজন করতে লোকজন ৩১টি কমিটিতে বিভক্ত হয়ে কাজ করে। প্রতিটির জন্য দায়িত্ব দেওয়া হয় একজন স্বেচ্ছাসেবীকে। ছবি: রয়টার্স

৫ / ১২
ফুল দিয়ে বানানো হয়েছে নানা প্রতিকৃতি। বিশাল এ আয়োজন করতে প্রতিবছর ব্যয় হয় ৮০ হাজার ঘণ্টা। ছবি: রয়টার্স

৬ / ১২
উৎসবে ছিল ক্যালিফোর্নিয়া মিল্ক অ্যাডভাইজরি বোর্ডের ‘লিগ্যাসি অব জেনারেশনস’ নামের প্রদর্শনী। প্রত্যেক স্বেচ্ছাসেবী সাদা পোশাকে থাকেন। ছবি: রয়টার্স

৭ / ১২
উৎসবে যোগ দেওয়া লোকজন ছুঁয়ে দেখেন এত ফুল সত্যিকারের তো? ছবি: রয়টার্স

৮ / ১২
রোড প্যারেডে ফুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল সমুদ্রের তলদেশও। সেখানে সেলফি তুলতে ব্যস্ত পুষ্পপ্রেমীরা। ছবি: রয়টার্স

৯ / ১২
ফুল, সুর আর খেলার অতুলনীয় এই মিলনমেলায় হাজির হয় হাজারো মানুষ। ছবি: রয়টার্স

১০ / ১২
দ্য ট্রেডার জোর ‘অল অ্যাবরড! ৫০ ইয়ারস অব সার্ভিং দ্য বেস্ট’-এর ফুলের গাড়ি। এটি অসাধারণ মেধার জন্য টুর্নামেন্ট স্পেশাল ট্রফি পায়। ছবি: রয়টার্স

১১ / ১২
বই সবাইকে একত্রিত করে এই থিম ছিল দ্য ইউপিএসের। ছবি: রয়টার্স

১২ / ১২
ছিল চায়ের কাপ প্লেট ও কেটলিও। মার্কিন বিভিন্ন চ্যানেল এই উৎসব সরাসরি সম্প্রচার করে। গ্রাউন্ডে বসে সরাসরি দেখতে হলে কিনতে হবে টিকিট।