Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
আন্তর্জাতিক
লাওসে ফুরফুরে ওবামা
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১২: ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৫
আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাওসের ভিয়েনতিয়েনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (০৭ সেপ্টেম্বর, ২০১৬) তিনি দেশটির লুয়াং প্রবাং এলাকা সফরে যান। ছবি: রয়টার্স
২ / ১৫
লাওসের লুয়াং প্রবাং বিমানবন্দরে বারাক ওবামাকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। ছবি: রয়টার্স
৩ / ১৫
কাটার সময় ডাবের পানি ছিটকে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের শরীরে! এতে তিনি বিরক্ত না হয়ে বরং ওই তরুণীর সঙ্গে হাসিমুখে গল্পে মেতে উঠেছেন। ছবি: রয়টার্স
৪ / ১৫
লুয়াং প্রবাং এলাকার মেকং নদীর তীরে ডাব হাতে হাঁটছেন ওবামা। ছবি: রয়টার্স
৫ / ১৫
ডাবের পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা। ছবি: এএফপি
৬ / ১৫
মার্কিন কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম লাওস সফর। ছবি তুলে এর সাক্ষী হতে চাচ্ছেন অনেকেই। ছবি: রয়টার্স
৭ / ১৫
মেকং নদীর তীরে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন ওবামা। ছবি: রয়টার্স
৮ / ১৫
আসিয়ান শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ‘ইয়াং সাউথইস্ট এশিয়ান লিডারস ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে উঠছেন বারাক ওবামা। ছবিটি লুয়াং প্রবাংয়ে সোফানউভং বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৫
‘ইয়াং সাউথইস্ট এশিয়ান লিডারস ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে বক্তব্য দেন ওবামা। ছবি: রয়টার্স
১০ / ১৫
লাওসের লুয়াং প্রবাংয়ে অবস্থিত বৌদ্ধ মন্দির ওয়াত জিয়েং থং ঘুরে ঘুরে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। ছবি: রয়টার্স
১১ / ১৫
বৌদ্ধ মন্দির ওয়াত জিয়েং থংয়ে শিক্ষানবীশ ভিক্ষুদের সঙ্গে ওবামা। ছবি: রয়টার্স
১২ / ১৫
বৌদ্ধ মন্দির ওয়াত জিয়েং থং থেকে বের হয়ে জুতার ফিতা বাঁধছেন বারাক ওবামা। ছবি: রয়টার্স
১৩ / ১৫
লুয়াং প্রবাংয়ের রাস্তায় হাঁটার সময় স্থানীয় এই দোকানটি থেকে কিছু কাগজের পণ্য ও লণ্ঠন কিনেছেন ওবামা। ছবি: রয়টার্স
১৪ / ১৫
স্থানীয় এক বাসিন্দা বাসার ফটক থেকে রাস্তায় হাঁটা ওবামার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। হাসিমুখে সেই হাতে হাত মেলাচ্ছেন ওবামা। ছবি: রয়টার্স
১৫ / ১৫
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানাচ্ছেন লাওসের প্রেসিডেন্ট বুনহাং ভোরাচিট। ছবি: রয়টার্স
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক
থেকে আরও পড়ুন