পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোডে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০১৪) সেনাবাহিনী পরিচালিত এই স্কুলে আত্মঘাতী হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে ১৩২ জন স্কুলশিশুসহ অন্তত ১৪১ জন প্রাণ হারায়। স্কুলটিতে যখন হামলা চলে, তখন ওই স্কুলে পরীক্ষা চলছিল। ছবিটি আজকের (১৭ ডিসেম্বর ২০১৪) তোলা। ছবি: রয়টার্স
২ / ১১
কালিঝুলিতে ছাওয়া রাস্তায় এক শিশু। স্কুলে হামলা চালানোর সময় রাস্তা বন্ধ করতে এখানে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তালেবান জঙ্গিরা। ছবি: রয়টার্স
৩ / ১১
স্কুলটিতে হামলার পর ভবনের ছাদে অবস্থান নেয় সেনাসদস্য। ছবি: রয়টার্স
৪ / ১১
তালেবান জঙ্গিদের হামলায় নিহত এক শিশু। ছবি: রয়টার্স
৫ / ১১
স্কুলে হামলার ঘটনায় ছেলে মোহাম্মদ আলী খানকে হারিয়ে শোকাহত স্বজনেরা। ছবি: রয়টার্স
৬ / ১১
স্কুলছাত্র মোহাম্মদ আলী খানের কফিন জড়িয়ে মা ও স্বজনদের আহাজারি। ছবি: রয়টার্স
৭ / ১১
হামলার সময় স্কুলটি থেকে দুই শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানের দিকে নিয়ে যাচ্ছেন একজন সেনাসদস্য। ছোট ছোট এসব শিশুর ওপর বর্বর হামলা চালায় তালেবান জঙ্গিরা। ছবি: রয়টার্স
৮ / ১১
জিম্মিদশা থেকে কোনোরকমে উদ্ধার পাওয়ার পর এক ব্যক্তির পিঠে মুখ গুঁজে কাঁদছে এক শিক্ষার্থী। ছবি: রয়টার্স
৯ / ১১
তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত সবার জন্য দোয়া করছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ছবিটি আজ করাচি থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১১
হাসপাতালের বিছানায় শুয়ে আছে তালেবান অস্ত্রধারীদের হামলায় আহত মেহরান নামের এই শিশুটি। ছবি: এএফপি
১১ / ১১
মোম জ্বেলে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করছেন তেহরিক-ই-ইনসাফের কর্মীরা। ছবিটি মঙ্গলবার করাচি থেকে তোলা। ছবি: এএফপি