গ্লাভস হাতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। আজ রোববার নিজের নির্বাচনী এলাকা কহমুতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) উদ্যোগে ওই অভিযানে যোগ দেন দলের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এনএলডি ৮০ শতাংশ আসনে জয়লাভ করে। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছে দলটি। ছবি: রয়টার্স
২ / ৫
বস্তা হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামছেন সু চি। ছবি: এএফপি
৩ / ৫
পরিচ্ছন্নতা অভিযানের একপর্যায়ে সু চি অন্যদের নির্দেশনাও দেন। ছবি: এএফপি
৪ / ৫
নিজ হাতে নোংরা তুলে বস্তায় রাখছেন এনএলডির নেত্রী অং সান সু চি। ছবি: এএফপি
৫ / ৫
সু চির সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন এনএলডির নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। ছবি: এএফপি