২০১৫ সাল শেষ। শুরু হচ্ছে নতুন বছর ২০১৬। পুরাতনকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আনন্দে মেতে উঠেছে ছোট-বড় সবাই। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
২ / ১৫
নতুন বছরের আগমন উপলক্ষে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত বালি’স আর্ট অ্যান্ড কালচার অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরে সেলফি তুলছেন তরুণীরা। ছবি: এএফপি
৩ / ১৫
নতুন বছরকে স্বাগত জানাতে ঢোল-বাদ্য নিয়ে মেতে উঠেছে শিশুরা। ছবিটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৫
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত বালি’স আর্ট অ্যান্ড কালচার অনুষ্ঠানে অংশ নেওয়া এক তরুণী। ছবি: এএফপি
৫ / ১৫
নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে আতশবাজির অপেক্ষায় মাথায় ২০১৬ লেখা ব্যান্ড পরে তরুণীরা। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৫
কিরগিজস্তানের রাজধানীতে নতুন বছরকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন তরুণীরা। ছবি: এএফপি
৭ / ১৫
নতুন বছর শুরুর আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজ ও অপেরা হাউসে শুরু হয়ে গেছে আতশবাজির উৎসব। ছবি: এএফপি
৮ / ১৫
জর্জিয়ার রাজধানী তিবিলিসির রাজপথে নতুন বছর উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার একাংশ। ছবি: এএফপি
৯ / ১৫
সেলফি তুলছেন নতুন বছর উপলক্ষে আতশবাজির অপেক্ষায় থাকা তরুণ-তরুণীরা। ছবিটি অস্ট্রেলিয়ায় সিডনি হারবার থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৫
নতুন বছরকে স্বাগত জানাতে এভাবেই সাজিয়ে রাখা হয়েছে রাশিয়ার মস্কোয় মেনেঝনায়া স্কয়ার। ছবি: এএফপি
রাশিয়ার মস্কোতে ২০১৬ সালকে স্বাগত জানাতে আলোকিত করে সাজিয়ে রাখা হয়েছে সড়ক। ছবি: রয়টার্স
১৪ / ১৫
পুরাতনকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে নিকারাগুয়ার মানাগুয়াতে হাতে তৈরি করা পুতুল ব্যবহার করা হয়। রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে এই পুতুলটি। ছবি: রয়টার্স
১৫ / ১৫
নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষঙ্গ কিনে বাড়ি ফিরছেন অনেকেই। ছবিটি পেরুর রাজধানী লিমা থেকে তোলা। ছবি: রয়টার্স