স্মরণে নাগাসাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমার পর এই দিনে নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারায় ৪০ হাজার মানুষ। ওই ঘটনার ৭০ বছর পূর্তি আজ (৯ আগস্ট)। বিভীষিকাময় সেই দিনটিতে নিহত ব্যক্তিদের নানা ভাবে স্মরণ করছে জাপানবাসী। ছবিটি আজ নাগাসাকির পিস স্ট্যাচু থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১১
নিহত ব্যক্তিদের উদ্দেশে নাগাসাকির পিস স্ট্যাচুতে প্রার্থনা করছেন একদল নারী। ছবি: রয়টার্স

৩ / ১১
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (বায়ে) ও তাঁর স্ত্রী সিটি হাসমা পিস পার্কে নিহত ব্যক্তিদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে বোমাটি নিক্ষেপের মুহূর্তটিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: রয়টার্স

৪ / ১১
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে জাপান দৃঢ় প্রতিজ্ঞ বলে তাঁর বক্তব্যে জানান। ছবি: রয়টার্স

৫ / ১১
ভয়াবহ ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এক নারী। ছবি: রয়টার্স

৬ / ১১
নাগাসাকির পিস স্ট্যাচুর ওপর উড়ে যাচ্ছে এক ঝাঁক পায়রা। ছবি: রয়টার্স

৭ / ১১
নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর মাশরুম আকৃতির যে মেঘ তৈরি হয়, কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে সেই দৃশ্যের ভিডিওচিত্র তৈরি করা হয়। পরে গতকাল তা ওরাকামি ক্যাথড্রালের দেয়ালে তৈরি প্রজেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ছবি: রয়টার্স

৮ / ১১
১৯৪৫ সালের ৯ আগস্টের সেই ভয়াবহ পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিদের জন্য মোম জ্বালিয়ে প্রার্থনায় হাত তুলেছে এই ছোট্ট শিশুটিও। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

৯ / ১১
গতকাল নাগাসাকি পিস পার্কে শান্তির দূত পায়রা আকৃতির বেলুন ওড়ায় এক দল শিশু। ছবি: রয়টার্স

১০ / ১১
নাগাসাকির নিপ্পনজান মাইহজি মন্দিরে গতকাল বৌদ্ধ ভিক্ষুরা ১৯৪৫ সালের ভয়াবহ পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্মরণে বিশেষ প্রার্থনা করেন। ছবি: রয়টার্স

১১ / ১১
নাগাসাকির ওরাকামি ক্যাথেড্রাল গির্জার ওপর পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। এটি ধ্বংস হওয়ার পর পুনর্নির্মিত সেই গির্জাটিতে আজ নিহতদের স্মরণে একটি প্রার্থনা সভা করেন স্থানীয় লোকজন। ছবি: রয়টার্স