মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার (৮ নভেম্বর, ২০১৬) ভোট গ্রহণ শেষে চলছে গণনার পালা। একটি ভোটকেন্দ্রের বাইরে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থকদের উৎকণ্ঠা। ছবিটি নিউইয়র্ক হিলটন মিডটাউন থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৮
ভোট গ্রহণের সময় রাতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ব্যানার নিয়ে ছবি তোলার ভঙ্গিতে তিন তরুণী সমর্থক। ছবি: এএফপি
৩ / ১৮
মায়ের ব্যালট ভোট বাক্সে ফেলছে শিশুটি। ছবিটি ওয়াশিংটনের সিয়াটল থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৮
ভোটের রাতে ছবি তুলছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের দুই সমর্থক। ছবিটি সুইজারল্যান্ডের জেনেভা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের ফল জানতে বাইরে হাজারো সমর্থকের ভিড়। ছবিটি মিজৌরি থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৮
রাতে শোভাযাত্রার আগে ফল জানতে এভাবেই উৎকণ্ঠায় আছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারির এক সমর্থক। ছবিটি নিউইয়র্কের ম্যানহাটন থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৮
ভোট শেষে রাতের শোভাযাত্রায় হিলারির পক্ষে স্লোগান দিচ্ছেন দুই অধ্যাপক। ছবিটি নিউইয়র্কের জ্যাকব কে. জাভিটস কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৮
মুখোশের দোকানের এই কর্মচারী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের মুখোশ পরে ছবি তুলছেন। ছবিটি মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৮
রাতের উৎসবে মার্কিন এক ভোটার। ছবিটি এল সালভাদরের সান সালভাদর থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৮
রাতের উৎসবে মার্কিন কিংবদন্তি আংকেল স্যামের পোশাকে এক ব্যক্তি। ছবিটি এল সালভাদরের সান সালভাদর থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৮
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের মুখোশ পরে রাতের উৎসবে যোগ দিয়েছেন দুই নারী। ছবিটি এল সালভাদরের সান সালভাদর থেকে তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৮
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে পরস্পরের টুঁটি চেপে ধরেছেন দুই অভিনেতা। এ যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক। ছবিটি জার্মানির বার্লিন থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৮
ভোটের কিছুক্ষণ আগে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁদের মেয়ে চেলসি ক্লিনটন। ছবিটি নর্থ ক্যারোলাইনা থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৮
হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প, যেকোনো একজনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে ভোট দিচ্ছেন মার্কিন ভোটাররা। ছবিটি ওহাইওর মেদিনা থেকে তোলা। ছবি: রয়টার্স
১৫ / ১৮
নিজেদের ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবিটি নিউইয়র্কে চাপ্পাকোয়ার গ্রাফলিন এলিমেন্টারি স্কুলের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স
১৬ / ১৮
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবিটি মেক্সিকোর সিউদাদ হুয়ারেজের পাসো দেল নর্টে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রসিং ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
১৭ / ১৮
নিজেদের ভোট দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ছবিটি নিউইয়র্কের পিএস ৫৯ থেকে তোলা। ছবি: রয়টার্স
১৮ / ১৮
মাথার হ্যাট দিয়ে টস করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। ছবিটি নর্থ ক্যারোলাইনা থেকে তোলা। ছবি: রয়টার্স