নিলামকারী প্রতিষ্ঠান সোথবি সুইজারল্যান্ডের জেনেভায় ১২ মে আয়োজন করতে যাচ্ছে মূল্যবান সামগ্রীর নিলাম। এই নিলামে উঠবে মূল্যবান ‘সানরাইজ রুবি’ (ডানে) ও ‘হিস্টোরিক পিংক ডায়ামন্ড’ (বামে)। নিলামের আগে প্রদর্শনীতে এক মডেলের হাতে মূল্যবান এই দুই রত্ন। ছবি: রয়টার্স
২ / ৫
উজ্জ্বল আভা ছড়ানো পিংক ডায়মন্ডটি ৮ দশমিক ৭২ ক্যারেটের। নিলামে এই হীরার আংটিটি ১ কোটি ৪০ লাখ ডলার থেকে ১ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হবে বলে নিলামকারীরা আশা করছেন। ছবি: রয়টার্স
৩ / ৫
সানরাইজ রুবিটি ২৫ দশমিক ৫৯ ক্যারেটের। নিলামে এই রত্নটি ১ কোটি ২০ লাখ ডলার থেকে ১ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ছবি: রয়টার্স
৪ / ৫
১২ মে তারিখের নিলামে সানরাইজ রুবির সঙ্গে আরও থাকবে এই মডেলের গায়ে থাকা ১৯৩০ সালে বানানো হীরার মুকুট ও গলার হার। মুকুটটি তিন লাখ থেকে পাঁচ লাখ ডলারে এবং গলার হারটি ৬০ লাখ থেকে এক কোটি ডলারে বিক্রির আশা নিলামকারী প্রতিষ্ঠান সোথবির। ছবি: রয়টার্স
৫ / ৫
নিলামে উঠতে যাওয়া মূল্যবান দুটি রত্ন ‘সানরাইজ রুবি’ ও ‘হিস্টোরিক পিংক ডায়ামন্ড’। নিলামের আগে প্রদর্শনীতে এক মডেলের হাতে মূল্যবান এই দুই রত্ন। ছবি: রয়টার্স