বিশ্বকাপে উত্তেজনা, উচ্ছ্বাস, হতাশা

বিশ্বকাপ ফুটবল মানে শুধু গোল আর জয়-পরাজয়ের হিসাব নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভক্ত–সমর্থকদের আবেগ। বিশ্বকাপ ফুটবলের ১৫ জুনের একাধিক ম্যাচ ঘিরে নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

১ / ১১
স্পেন ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য। আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
২ / ১১
বিশ্বকাপে মুখোমুখি বেলজিয়াম ও মিসর। ম্যাচ শুরুর আগে সিয়াটল স্টেডিয়ামের বাইরে বেলজিয়ামের সমর্থকেরা। সিয়াটল, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
৩ / ১১
মুখমণ্ডলে স্পেনের জাতীয় পতাকার আদলে রং মেখেছেন দলটির এক সমর্থক। মাদ্রিদ, স্পেন, ১৫ জুন
ছবি: রয়টার্স
৪ / ১১
স্টেডিয়ামের বাইরে বেলজিয়ামের এক সমর্থক। সিয়াটল, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
৫ / ১১
স্পেনের বিপক্ষে ম্যাচে শট ঠেকাচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
৬ / ১১
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে মিসরের সমর্থকেরা। সিয়াটল, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
৭ / ১১
জাতীয় সংগীতে অংশ নিতে স্পেন ও কেপ ভার্দের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন। আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন।
ছবি: রয়টার্স
৮ / ১১
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হোটেল ছাড়ছে ইরান দল। বাইরে থেকে এই দৃশ্য দেখছে এক কিশোর সমর্থক। মেক্সিকো, ১৪ জুন
ছবি: রয়টার্স
৯ / ১১
বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে গ্যালারিতে কেপ ভার্দের এক সমর্থকের উচ্ছ্বাস। আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
১০ / ১১
গোল করার ব্যর্থ চেষ্টা স্পেনের পাউ কুবারসির। আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
১১ / ১১
ম্যাচের ফলাফলে হতাশ স্পেনের এক সমর্থক। মাদ্রিদ, স্পেন, ১৫ জুন
ছবি: রয়টার্স