ব্রাজিল আর মরক্কোর খেলা

বিশ্বকাপ শুরু হয়েছে তিন দিন আগে। কিন্তু ছোট দলগুলোর ম্যাচে কি আর বিশ্বকাপ জমে! সবার চোখ ছিল তাই আজ ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা দুই দল ব্রাজিল ও মরক্কোর লড়াই। অনেকের মতে, গ্রুপ পর্বে এটাই সবচেয়ে বড় ম্যাচ! সেই বড় ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় রাত জাগার ক্লান্তি হয়তো পুরোপুরি উশুল হয়নি অনেক দর্শকের। ব্রাজিলের সমর্থকদেরও মনটা একটু উসখুস করার কথা। ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়া জাদুতে গোলটি ছাড়া প্রথমার্ধে ‘হরর শো’ দেখায় ব্রাজিল।

১ / ৮
ফিফা বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম মরক্কো খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করছেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
২ / ৮
নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল বনাম মরক্কোর খেলায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৩ / ৮
ব্রাজিলের খেলোয়াড়েরা ম্যাচের আগে একটি দলের গ্রুপ ফটোর জন্য পোজ দিচ্ছেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৪ / ৮
মরক্কোর খেলোয়াড়েরা ম্যাচের আগে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৫ / ৮
ব্রাজিল বনাম মরক্কো দুই দলের খেলোয়াড়ের বল দখলের লড়াই। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৬ / ৮
ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার বিষণ্ন মনে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৭ / ৮
গ্যালারিতে ব্রাজিলের উচ্ছ্বসিত দর্শকেরা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স
৮ / ৮
খেলার ফলাফল ১-১, দেখা যাচ্ছে দর্শক গ্যালারি। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৩ জুন
ছবি: রয়টার্স