মেসির হ্যাটট্রিকে স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাস

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) জাদু দেখালেন লিওনেল মেসি। এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। আর্জেন্টিনা ৩-০ গোলে হারাল আলজেরিয়াকে। মেসির হ্যাটট্রিক আর দলের জয়ে গ্যালারিতে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। মেসিকে ঘিরে যেন সেখানে ফুটবল ও আবেগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই খেলা নিয়ে ছবির গল্প।

১ / ১২
দ্বিতীয় গোলের পর দুহাত ওপরে তুলে উদ্‌যাপনে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।
২ / ১২
গ্যালারিতে সমর্থকেরা আর্জেন্টিনার বিশাল পতাকা এনেছেন। তাতে জুড়ে দেওয়া হয়েছে লিওনেল মেসির ছবি।
৩ / ১২
প্রথম গোলের পর সতীর্থ আলেক্সিস ম্যাক আলিস্টার, লাওতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা ও এনজো ফার্নান্দেজের সঙ্গে লিওনেল মেসি।
৪ / ১২
বল নিয়ে ছুটছেন লিওনেল মেসি। তাঁকে ঠেকানোর চেষ্টায় আলজেরিয়ার হিশাম বুদাউয়ি ও নাবিল বেনতালেব।
৫ / ১২
ম্যাচের প্রথম গোলের পর মেসির মতো করে উদ্‌যাপনের চেষ্টা এক সমর্থকের।
৬ / ১২
গ্যালারিজুড়ে নীল-সাদার সমর্থকদের ভিড়।
৭ / ১২
প্রিয় দলের জার্সি পরে, পতাকা নিয়ে খেলা দেখতে এসেছেন তাঁরা।
৮ / ১২
লিওনেল মেসির নাম লেখা ‘১০ নম্বর’ জার্সি পরে স্টেডিয়ামে হাজির আর্জেন্টিনার সমর্থকেরা।
৯ / ১২
খেলা শুরুর আগে আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে এক সমর্থক।
১০ / ১২
প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। পাশেই হতবিহ্বল আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা খেলছেন আলজেরিয়ার হয়ে।
১১ / ১২
ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণের প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসি।
১২ / ১২
মেসিময় ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় রাত উপহার দেন এই মহাতারকা।