পুরান ঢাকার ‘ফিফা গলি’তে বিশ্বকাপের উন্মাদনা

পুরান ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের একটি গলিকে সবাই ‘ফিফা গলি’ নামেই চেনে। গুগল ম্যাপেও মেলে এই ঠিকানা। এর কারণ ফুটবল বিশ্বকাপ নিয়ে এলাকাবাসীর উন্মাদনা। আর মাত্র কয়েক দিন পরই পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তা নিয়ে এবারও মেতে উঠেছেন কে এম দাস লেনের তরুণেরা। গলির দেয়ালগুলো রঙিন হয়ে উঠেছে বিশ্বসেরা ফুটবলারদের মুখচ্ছবিতে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর পতাকায়।

১ / ৮
পুরান ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের দেয়ালে ফুটে উঠেছে বিশ্বসেরা ফুটবল তারকাদের মুখচ্ছবি।
২ / ৮
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর চুমু খাচ্ছেন ট্রফিতে, তা দেখা যাবে ‘ফিফা গলি’র দেয়ালে।
৩ / ৮
‘ফিফা গলি’র দেয়ালে ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। বিশ্বকাপে বাংলাদেশ নেই, তবে দেশের ফুটবলের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরীও স্থান করে নিয়েছেন দেয়ালে। ইংলিশ ফুটবল লিগে খেলা হামজাকে নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
৪ / ৮
বাংলাদেশের নারী ফুটবল দল খেলার মাঠে উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে। ‘ফিফা গলি’তে তাদের গৌরবগাথাও ফুটিয়ে তোলা হয়েছে। সাফজয়ী নারী ফুটবলারদের নাম ও জার্সি নম্বর রঙিন করেছে দেয়াল।
৫ / ৮
দেয়ালজুড়ে পর্তুগিজ ফুটবল তারকা রোনালদোর ছবি, তার সামনে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা।
৬ / ৮
‘ফিফা গলি’তে দেয়ালজুড়ে রংতুলির আঁচড়ে বিশ্বকাপের আবহ তৈরি করেছেন এলাকার তরুণ শিল্পীরা।
৭ / ৮
বিশ্বকাপকে সামনে রেখে পুরান ঢাকার এই গলি যেন রূপ নিয়েছে ছোট্ট এক ফুটবলরাজ্যে।
৮ / ৮
বিশ্বকাপের অপেক্ষা, প্রিয় দলকে ঘিরে স্বপ্ন—সব মিলিয়ে উচ্ছ্বসিত ‘ফিফা গলি’।