বিশ্বকাপে রঙিন পুরান ঢাকা

সারা বাংলাদেশই এখন মেতে আছে ফুটবল বিশ্বকাপে। এর মধ্যেও আলাদা করে চেনা যায় পুরান ঢাকার সূত্রাপুরকে। সেখানে স্থানীয় বাসিন্দা ও তরুণদের উদ্যোগে হেমেন্দ্র দাস রোডের গলিজুড়ে আঁকা হয়েছে গ্রাফিতি, ফুটে উঠেছে কিংবদন্তি ও জনপ্রিয় ফুটবল তারকাদের প্রতিকৃতি। বিভিন্ন দেশের পতাকা, দেয়ালচিত্র ও সমর্থকদের সাজসজ্জায় পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক খোলা আকাশের ফুটবল গ্যালারিতে।

১ / ১০
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সূত্রাপুরের দেয়ালে আঁকা হয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রাফিতি। দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর।
২ / ১০
সূত্রাপুরের এক সেলুনে যাঁরা চুল কাটছেন, তাঁদের গায়ের প্রিয় দলের জার্সি।
৩ / ১০
‘গোল’ লেখা রঙিন দেয়ালচিত্র আর ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি ফুটে উঠেছে হেমেন্দ্র দাস রোডের গলির দেয়ালে।
৪ / ১০
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতীক আঁকা দেয়ালচিত্রের পাশে চলছে কর্মব্যস্ততা। উৎসব আর জীবিকার গল্প যেন মিলেমিশে একাকার।
৫ / ১০
বিভিন্ন দেশের পতাকা ও ফুটবলভিত্তিক গ্রাফিতিতে সাজানো হয়েছে হেমেন্দ্র দাস রোডের গলিপথ। বিশ্বকাপের আবহে রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা।
৬ / ১০
দেয়ালে আঁকা ব্রাজিলের পতাকা এবং পাশে হেঁটে যাওয়া এক পথচারী—বাঙালির ফুটবল–আবেগের এক চিরচেনা রূপ।
৭ / ১০
‘Wanna Play?’—দেয়ালচিত্রের এই এক প্রশ্নই যেন পুরো এলাকার ফুটবল উন্মাদনাকে জাগিয়ে তোলে।
৮ / ১০
ব্রাজিলের জার্সি, মাথায় ক্যাপ আর দেয়ালে আঁকা নেইমারের গ্রাফিতি—ফুটবল উন্মাদনা যখন যাপিত জীবনের অংশ।
৯ / ১০
দূর দেশের ফুটবল প্রেম আর নিজের দেশের আবেগ যখন একই সুতায় (তারের জটলায়) বাঁধা পড়ে।
১০ / ১০
বিশ্বকাপের এ সময়ে শিশুদের আগ্রহের কেন্দ্রেও এখন ফুটবল।