সমর্থকদের উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর বিরুদ্ধে জয়লাভ করে বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকল আর্জেন্টিনা। এই জয়ে তাই সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাধভাঙা। এমন উচ্ছ্বাসের চিত্র ধরা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। রাত তিনটা পেরিয়ে গেলেও প্রিয় দলের জয় উদ্‌যাপন করেছেন সমর্থকেরা। ছবি তুলেছেন দীপু মালাকার।

১ / ৭
অবশেষ ধরা দিল জয়।
২ / ৭
জার্সি পরে, প্রিয় দলের পতাকা হাতে ক্যাম্পাসে।
৩ / ৭
ঘড়িতে রাত তিনটা পেরিয়ে গেছে। তবে প্রিয় দলের জয় উদ্‌যাপনে কমতি নেই।
৪ / ৭
ক্যাম্পাসে খেলা দেখতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ।
৫ / ৭
মেসি গোল পেয়েছেন। গোল করিয়েছেন। সমর্থকদের তাই উচ্ছ্বাস ছিল বাধভাঙা।
৬ / ৭
প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে গোলের ব্যবধানে জয়। তাই উদ্‌যাপন একটু বেশি বটে।
৭ / ৭
খেলা শেষ হয়েছে বেশ আগেই। এরপরও পরিবার নিয়ে আনন্দ উদ্‌যাপন করতে এসেছেন ক্যাম্পাসে।