এমবাপ্পে, দেম্বেলে ছড়ালেন ফরাসি সৌরভ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পরে উসমান দেম্বেলে ব্যবধান বাড়িয়ে তোলেন। তাঁদের গোল উদ্‌যাপন, ফরাসি গোলরক্ষক মাইক মেইনানের গুরুত্বপূর্ণ সেভ, আর মরক্কোর খেলোয়াড়দের হতাশা—সব মিলিয়ে ম্যাচটি ছিল নাটকীয়।

১ / ১০
ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইনান বল ঠেকিয়ে হতাশা বাড়ালেন মরক্কোর
ছবি: রয়টার্স
২ / ১০
পেনাল্টি মিসের পর কিলিয়ান এমবাপ্পের গোল করে এগিয়ে দেন ফ্রান্সকে
ছবি: এএফপি
৩ / ১০
কিলিয়ান এমবাপ্পের নেওয়া শট ঠেকাতে পারেননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। জালে ঠিকানা খুঁজে নেয় বলটি
ছবি: এএফপি
৪ / ১০
প্রথম গোল উদ্‌যাপনে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে গোলের সংখ্যায় এখন পর্যন্ত আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির সঙ্গে শীর্ষে তিনি
ছবি: রয়টার্স
৫ / ১০
উসমান দেম্বেলের দ্বিতীয় গোল ফ্রান্সকে এগিয়ে দেওয়ার পর উদ্‌যাপনে কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স
৬ / ১০
খেলায় জয় গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে ফ্রান্সের খেলোয়াড়েরা
ছবি: রয়টার্স
৭ / ১০
বল দখলের লড়াইয়ে ফ্রান্সের মিশেল ওলিসে ও মরক্কোর আয়ুব বুয়াদ্দি
ছবি: এএফপি
৮ / ১০
দ্বিতীয় গোলের পর উসমান দেম্বেলেকে নিয়ে উল্লাস ফরাসি খেলোয়াড়দের। হতাশ মরক্কোর খেলোয়াড়
ছবি: রয়টার্স
৯ / ১০
ম্যাচে হারের পর হতাশ মরক্কোর খেলোয়াড় গেসিমে ইয়াসিন
ছবি: এএফপি
১০ / ১০
ফ্রান্সের দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বাসে ভাসছেন উসমান দেম্বেলে
ছবি: এএফপি