ইংল্যান্ডকে কাঁদিয়ে মেসিদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের আটলান্টায় আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে গেছে আর্জেন্টিনা। মেসি গোল পাননি ঠিকই, তবে দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজের ২টি গোলের উৎস ছিলেন তিনি। দুর্দান্ত ম্যাচে ফাইনাল নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাসে মাতেন মেসি–মার্তিনেজরা। অন্যদিকে স্বপ্নভঙ্গের হতাশায় মাঠ ছাড়তে হয় ব্রিটিশ ফুটবলারদের।

১ / ৮
লাওতারো মার্তিনেজের থেকে এসেছে আর্জেন্টিনার দ্বিতীয় গোল।
২ / ৮
দুই হাত উঁচিয়ে এভাবেই গোল উদ্‌যাপন করেন লিওনেল মেসি।
৩ / ৮
মার্তিনেজের গোলের পর মেসিসহ আর্জেন্টিনার ফুটবলারদের উচ্ছ্বাস।
৪ / ৮
ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দলের দ্বিতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ।
৫ / ৮
চোট পেয়েছেন ইংল্যান্ডের জন স্টোনস, পাশে আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ ও ইংল্যান্ডের মার্ক গেহি।
৬ / ৮
নিখুঁত ফিনিশিংয়ে ইংল্যান্ডের জালে বল জড়ান আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ।
৭ / ৮
দুর্দান্ত অ্যাসিস্টে লাওতারো মার্তিনেজ গোল পাওয়ায় সতীর্থরা জড়িয়ে ধরেছেন লিওনেল মেসিকে।
৮ / ৮
এনজো ফার্নান্দেজের প্রথম গোলের পর উচ্ছ্বাসে মাতেন লিওনেল মেসি।