আর্জেন্টিনার জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

বিশ্বকাপে আর্জেন্টিনা–অস্ট্রিয়ার ম্যাচ ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে মানুষের ভিড় জমতে থাকে। অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক। রাত ১১টায় খেলা শুরু হয়। মুহসীন হলের মাঠে বসে বাংলাদেশে নিয়োজিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা খেলা উপভোগ করেন। বড় পর্দায় খেলা উপভোগ করতে সেখানে আসা হাজারো দর্শক প্রিয় দল ও খেলোয়াড়ের নাম ধরে স্লোগান দিচ্ছিলেন। হাতে ছিল আর্জেন্টিনার পতাকা আর গায়ে জার্সি। ম্যাচে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপর টিএসসি চত্বরে শুরু হয় উচ্ছ্বাস। প্রায় রাতভর চলে সমর্থকদের আনন্দমিছিল, গান ও উল্লাস। পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।

১ / ১০
আর্জেন্টিনার জার্সি পরে লিওনেল মেসির আদলে সেজে এসেছেন এক সমর্থক। তাঁকে ঘিরে অন্য সমর্থকদের উচ্ছ্বাস।
২ / ১০
মুহসীন হলের মাঠে খেলা দেখতে আসেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। গোলের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি।
৩ / ১০
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর টিএসসি এলাকায় সমর্থকদের আনন্দ-উল্লাস।
৪ / ১০
পাঁচ মিনিটের মাথায় লিওনেল মেসির পেনাল্টি মিসের মুহূর্তে হতাশায় ভেঙে পড়েন আর্জেন্টিনার সমর্থকেরা।
৫ / ১০
বড় পর্দায় খেলা দেখতে টিএসসি এলাকায় সমর্থকদের উপচে পড়া ভিড়।
৬ / ১০
খেলা শুরুর আগে মুহসীন হলের মাঠ কানায় কানায় ভরে যায় আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে।
৭ / ১০
গায়ে ১০ নম্বর জার্সি, ডান হাতে বিশ্বকাপ ট্রফির ক্ষুদ্র প্রতিরূপ ও বাম হাতে আর্জেন্টিনা দলের পোস্টার—জয়ের উচ্ছ্বাসে মেতে আছেন এক সমর্থক।
৮ / ১০
উত্তেজনাপূর্ণ ম্যাচে মনোযোগ দিয়ে খেলা দেখছেন আর্জেন্টিনা দলের সমর্থকেরা।
৯ / ১০
মুখে প্রিয় দলের রঙ ও মুখোশ পরে উল্লাস প্রকাশ করছেন এক সমর্থক।
১০ / ১০
আর্জেন্টিনাসহ কয়েকটি বড় দলের পতাকায় মুখরিত টিএসসি এলাকা।