মেক্সিকোর উল্লাস, দক্ষিণ কোরিয়ার হতাশা
স্বাগতিকদের সমর্থনে মুখর গ্যালারি, মাঠজুড়ে বলের দখল নিয়ে তীব্র লড়াই আর একটি ভুলের মাশুল—সব মিলিয়ে নাটকীয় এক সন্ধ্যার সাক্ষী হলো গুয়াদালাহারা স্টেডিয়াম। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে মেক্সিকো। গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস রোমো। গোলের পর উল্লাসে ভাসেন মেক্সিকান সমর্থকেরা আর হতাশায় ডুবে যায় সন হিয়ুং-মিনের দল। এই জয়ে গ্রুপ ‘এ’র শীর্ষ স্থান নিশ্চিত করে নকআউট পর্বের শেষ ৩২-এ জায়গা করে নেয় মেক্সিকো।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২