আজ মুশফিকুর রহিমের জন্মদিন। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝে ঘটা করে জন্মদিন পালন করার কোনো পরিকল্পনা হয়তো ছিল না । কিন্তু ভক্তরা মানলে তো! জন্মদিনের কেক নিয়ে তাঁরা হাজির হয়ে গেলেন মিরপুরের ক্রিকেট একাডেমিতে। ছবি: শামসুল হক
২ / ৫
মোমবাতি নয় একেবারে ‘আতশবাজি’র মধ্য দিয়েই কেক কাটছেন মুশফিক। সতীর্থ ও ভক্তদের নিয়েই কেক কেটে জন্মদিন উদযাপন বাংলাদেশের টেস্ট অধিনায়কের। ছবি: শামসুল হক
৩ / ৫
চলছে কেক খাওয়া দাওয়া পর্ব। সতীর্থ এনামুল হক মুশফিকের মুখে কেক তুলে দিচ্ছেন। ছবি: শামসুল হক
৪ / ৫
হয়েছে খুনসুটিও, ‘ভায়রা’ মাহমুদউল্লাহর ভালোবাসার অত্যাচার থেকে বাঁচতে চাইছেন মুশফিক। ছবি: শামসুল হক
৫ / ৫
ভায়রা ভাইকে কেক খাওয়ানোর সঙ্গে সঙ্গে কেক দিয়ে ‘ফেসিয়াল’ও করে দিলেন মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক