ছবিতে জার্মানি-হাঙ্গেরি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোয় 'এফ' গ্রুপের ম্যাচে জার্মানিকে আরেকটু হলেই ভয় ধরিয়ে দিয়েছিল হাঙ্গেরি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে বিদায় এড়িয়ে শেষ ষোলোয় উঠেছে জার্মানি।

ম্যাচে দুবার এগিয়েও গিয়েও শেষ পর্যন্ত জিততে না পেরে বিদায় নিয়েছে হাঙ্গেরি। আসুন ছবিতে দেখে নেই মিউনিখে অনুষ্ঠিত ম্যাচটির কিছু মুহূর্ত।

১ / ৭
ম্যাচ শুরুর আগে বিশ্বব্যাপী সমকামিদের প্রতীক 'রংধনু' পতাকা নিয়ে প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। পরে তাঁকে পাকড়াও করেন নিরাপত্তাকর্মীরা।
ছবি: রয়টার্স
২ / ৭
ম্যাচের ১১ মিনিটে জার্মানিকে স্তব্ধ করে হেডে গোল করছেন হাঙ্গেরি স্ট্রাইকার আদাম সালাই।
ছবি: রয়টার্স
৩ / ৭
বিরতির পর ৬৬ মিনিটে জার্মানিকে সমতায় ফেরানো গোল করছেন কাই হাভার্টজ।
ছবি: রয়টার্স
৪ / ৭
জার্মানি সমতায় ফেরার ৯০ সেকেন্ডের মাথায় আবারও এগিয়ে যায় হাঙ্গেরি। ৬৮ মিনিটে মিডফিল্ডার আন্দ্রেস শাফারের গোল।
ছবি: রয়টার্স
৫ / ৭
ম্যাচের ৮৪ মিনিটে জার্মানিকে স্বস্তি এনে দেন মিডফিল্ডার লিওন গোরেৎজকা। বক্সের ভেতর থেকে নেওয়া শটে সমতাসূচক গোল করছেন তিনি।
ছবি: রয়টার্স
৬ / ৭
ম্যাচ শেষের বাঁশি বাজার পর জার্মানির খেলোয়াড়দের উল্লাস। বিদায়ের শঙ্কা থেকে হাঁপ ছেড়ে বেঁচেছে তারা।
ছবি: রয়টার্স
৭ / ৭