শততম টেস্টের উপলক্ষটা স্মরণীয় করে রাখার সব আয়োজনই ছিল কলম্বোর পি সারা ওভালে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেওয়া হয়েছে বিশেষ ব্লেজার। সেই ব্লেজার গায়ে শ্রীলঙ্কান দলের সঙ্গে বাংলাদেশ দলের ফটোসেশন। ছবি: বিসিবির সৌজন্যে
২ / ৭
বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে শততম টেস্টে খেলতে নামার আগে বিশেষ ব্লেজার গায়ে বাংলাদেশ দলের ফটো সেশন। ছবি: বিসিবি
৩ / ৭
বাংলাদেশের ক্রিকেটারদের সংবর্ধনা জানাতে শ্রীলঙ্কা ক্রিকেটের ছিল বিশেষ আয়োজন। বিশেষ মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
৪ / ৭
একে একে সংবর্ধনা পেলেন সব ক্রিকেটারই। ছবিতে দেখা যাচ্ছে তামিম ইকবালকে। ছবি: বিসিবি
৫ / ৭
আবেগঘন মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটাররা। শততম টেস্টের ব্লেজার গায়ে সারিবদ্ধ কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। ছবি: বিসিবি
৬ / ৭
শততম টেস্টের ঐতিহাসিক মুহূর্তে ৮৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের। মোসাদ্দেককে টেস্ট-ক্যাপ পড়িয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ছবি: বিসিবি।
৭ / ৭
টেস্ট ক্যাপ পাওয়ার পর মোসাদ্দেক হোসেনকে সতীর্থদের অভিনন্দন। ছবি: বিসিবি।