আগামী জুনে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এতে অংশ নেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। সাতে থাকা বাংলাদেশও অংশ আইসিসির অন্যতম বৈশ্বিক এই প্রতিযোগিতার। বিভিন্ন দেশ ঘুরে চ্যাম্পিয়নস ট্রফি এখন ঢাকায়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী। ছবি: শামসুল হক।
২ / ৭
এই ট্রফিটির জন্যই জুনে ইংল্যান্ডে লড়বে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দেশ। ছবি: শামসুল হক।
৩ / ৭
৮ দল ১৫ ম্যাচ খেলার পর এই ট্রফি যাবে সেরা দলটির ঘরে। ছবি: শামসুল হক।
৪ / ৭
চর্মচক্ষে চ্যাম্পিয়নস ট্রফি দেখার পরেও এই তরুণী স্মৃতিটা রেখে দিলেন মোবাইলে তোলা সেলফিতে। ছবি: শামসুল হক।
৫ / ৭
ট্রফি দেখতে যমুনা ফিউচার পার্কে নেমেছিল মানুষের ঢল। ছবি: শামসুল হক।
৬ / ৭
ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে ছিল চ্যাম্পিয়নস ট্রফি। ছবি: শামসুল হক
৭ / ৭
ট্রফির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যও স্মৃতিটাকে ফ্রেমবন্দী করে রাখলেন। ছবি: শামসুল হক।