Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
খেলা
দ্বৈরথে রান-উৎসব
আপডেট: ০৮ মে ২০১৭, ১৪: ০৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৫
বিকেএসপিতে প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান দ্বৈরথে রান-উৎসবের শুরুটা করেছিলেন আবাহনীর ওপেনার লিটন দাস। ছবি: শামসুল হক
২ / ১৫
ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে লিটনের জুটিটা ছিল ১০৩ রানের। ছবি: শামসুল হক
৩ / ১৫
সাদমানের বিদায়ের পর নাজমুল হোসেনের সঙ্গে লিটন গড়েন ১০৯ রানের জুটি। ছবি: শামসুল হক
৪ / ১৫
১০৩ বলে ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। ১৫টি চার ও ২ ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ছবি: শামসুল হক
৫ / ১৫
নাজমুল হোসেনের ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। ছবি: শামসুল হক
৬ / ১৫
এবারের প্রিমিয়ার লিগে এটি নাজমুলের দ্বিতীয় সেঞ্চুরি। ছবি: শামসুল হক
৭ / ১৫
১০০ বলে ৩ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১১০ রান করেন নাজমুল। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ছবি: শামসুল হক
৮ / ১৫
ম্যাচের দ্বিতীয়ার্ধ পুরোটাই নিজের করে নিয়েছিলেন মোহামেডানের রকিবুল হাসান। ছবি: শামসুল হক
৯ / ১৫
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন রকিবুলের—১৯০। ছবি: শামসুল হক
১০ / ১৫
১৯০ রানের ইনিংসে ১৭টি চার আর ১০টি ছক্কা মেরেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। ছবি: শামসুল হক
১১ / ১৫
দুর্দান্ত এই ইনিংসে ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল মোহামেডান। আবাহনীর ৩৬৬ রান তাড়া করে মোহামেডান থামে ৩৩৯ রানে। ছবি: শামসুল হক
১২ / ১৫
১৯০ রানের ইনিংসে তাঁর ১২৮ রানই আসে বাউন্ডারি থেকে। ছবি: শামসুল হক
১৩ / ১৫
প্রিমিয়ার লিগের ইতিহাসে রকিবুলের ইনিংসটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ছবি: শামসুল হক
১৪ / ১৫
এমন দুর্দান্ত এক ইনিংস খেলেও মোহামেডানকে জেতাতে পারলেন না রকিবুল। আউট হওয়ার পর আবাহনীর ক্রিকেটাররাও ছুটে এসে অভিনন্দিত করলেন তাঁকে। ছবি: শামসুল হক
১৫ / ১৫
মোহামেডান-আবাহনী লড়াইয়ের দুর্দান্ত এক বিজ্ঞাপনই ছিল সোমবারের ম্যাচটি। দলকে জেতাতে না পারলেও সবার অভিনন্দনে ঠিকই ভিজলেন রকিবুল। ছবি: শামসুল হক।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলা
থেকে আরও পড়ুন