পোল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হেরেও শেষ ষোলোয় উঠেছে জাপান। এই আনন্দ রাখার জায়গা না পেয়ে জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা ছুটে গেলেন গ্যালারিতে। মাঠের কাছাকাছি গ্যালারির অংশে বাচ্চা নিয়ে খেলাটা উপভোগ করেছেন জাপানের এক ভক্ত। কাওয়াশিমা তাঁর কাছ থেকে শিশুটিকে নিয়ে আদর করলেন খানিকক্ষণ, যেন শেষ ষোলোয় ওঠার আনন্দ ভাগ করে নিলেন শিশুটির সঙ্গে। জাপান-পোল্যান্ড ম্যাচের সেরা মুহূর্ত।