ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি, কিন্তু তাতে কী, প্রবাসী বাংলাদেশিরা ঠিকই এসেছিলেন মাঠে। দেশের রঙে রঙিন হয়ে শুভ কামনা জানিয়ে গেলেন মাশরাফি-সাকিবদের ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
২ / ১২
মাঠে খেলা না হলেও রয়েল বেঙ্গল টাইগারের দর্শন ঠিকই পেল অস্ট্রেলীয়রা ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৩ / ১২
খেলা হবে কি হবে না—অপেক্ষার সময়টা ভালোই কাটল বাংলাদেশি দর্শকদের। মুশফিকুর রহিমকে কাছে পেয়ে তাঁরা ভুললেন না ‘সেলফি’ তুলে রাখতে! ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৪ / ১২
প্রবাসীদের ‘সেলফি’ আবদার মেটালেন সাকিব আল হাসানও ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৫ / ১২
খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ও অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৬ / ১২
আকাশ কেঁদেই চলেছে। মাঠে ক্রিকেট গড়াবে কি না, ঠিক নেই। অপেক্ষার সময়টা মজা করতে ভুললেন না সৌম্য সরকার, নাসির হোসেন ও এনামুল হক ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৭ / ১২
গ্যাবার ড্রেসিং রুমের বাইরে মুশফিকুর রহিম ও সৌম্য সরকার ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৮ / ১২
গ্যাবার উইকেটে ব্যাট করার বড্ড ইচ্ছে ছিল। কিন্তু বৃষ্টি তা হতে দিল না—হতাশ বদনে কি এ কথাই ভাবছেন তামিম ইকবাল? ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
৯ / ১২
বৃষ্টি মাঠে গড়াতে দিল না খেলা। গ্যাবার জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
১০ / ১২
মহান একুশের চেতনা বুকে ধারণ করেই টাইগারদের উৎসাহ দিতে আজ গ্যাবায় এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা ছবি: ব্রিসবেন থেকে শামসুল হক
১১ / ১২
মাঠে খেলা নেই। আকাশে বৃষ্টি। গ্যাবার গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের উৎসবটা কিন্তু ঠিকই চলল ছবি: এএফপি
১২ / ১২
মায়ের সঙ্গে খুদে টাইগাররাও এসেছিল জাতীয় দলকে সমর্থন জোগাতে ছবি: এএফপি