মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে এক্সপো বাংলা অলস্টারসের বিপক্ষে জেমকন খুলনা মাস্টার্সের মনজুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক পেসার কাল উইকেটও পেয়েছেন। ছবি: শামসুল হক।
৭ / ১০
প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রের সঙ্গে একই ফ্রেমে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সঙ্গে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান সানোয়ার হোসেন। ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য উৎপল শুভ্রকে বিশেষ সম্মাননা জানানো হয়। ছবি: শামসুল হক।
৮ / ১০
মিলনমেলায় আড্ডার মধ্যমণি হয়ে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক
৯ / ১০
ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন প্রথম আলোর বিশেষ আলোকচিত্রী শামসুল হক। তাঁর সঙ্গে ফাইনালিস্ট এক্সপো বাংলা মাস্টার্সের খেলোয়াড়েরা। ছবি: প্রথম আলো।
১০ / ১০
সত্যিকার অর্থেই সাবেক ও বর্তমানদের মিলনমেলা বসেছিল কাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ফ্রেমবন্দী জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান ও হাবিবুল বাশার। সঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমী। ছবি: শামসুল হক।