মেসির চুলের যত ছাঁট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
বার্সেলোনার যুবদল থেকে যখন পা দিলেন মূল একাদশে, মুখাবয়বে কিশোরসুলভ ভাবটা পুরোপুরি কাটেনি তখনো। ঝাঁকড়া চুলটাও যেন ভেতরে লুকিয়ে থাকা দুর্দান্ত প্রতিভাবান এক কিশোরের সত্তাটা ফুটিয়ে তুলছিল চেহারায়।

২ / ৯
ঝাঁকড়া চুলের সঙ্গে কিছুদিন বাদে পরতে লাগলেন ব্যান্ড। অমন বাহারি চুলের বালকসুলভ চেহারার ছেলেটা বল পায়ে গেলেই কেমন খ্যাপাটে হয়ে ওঠে, ফুটবল বিশ্ব তত দিনে তা দেখতে শুরু করেছে।

৩ / ৯
২০০৬-এ খেললেন প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে বিশ্ব প্রথমবারের মতো দেখল ঝাঁকড়া চুলের এক বিস্ময়বালককে।

৪ / ৯
২০০৮ সালে আর্জেন্টিনাকে অলিম্পিকে জেতালেন শিরোপা। লম্বা বাদামি চুলের মেসির ভেতর তত দিনে আগামী দিনের তারকার ছায়া দেখে ফেলেছেন বিশ্ব ফুটবলের বড় পণ্ডিতেরা।

৫ / ৯
এক বছর বাদেই মেসি হয়ে উঠলেন ফুটবল বিশ্বের এক বিস্ময়। ২০০৮-০৯ মৌসুমে ট্রেবল জিতল বার্সেলোনা, মেসি জিতলেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর। মাঠের খেলার পাশাপাশি ব্যক্তিত্বেও তাই ফুটে উঠল পরিণত ভাব। চুল একটুখানি ছোট করে বুঝি ঝেড়ে ফেলতে চাইলেন কৈশোরের ছাপ।

৬ / ৯
২০১০ বিশ্বকাপ।  বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু তখন লিওনেল মেসি। আকাশচুম্বী প্রত্যাশা আর দায়িত্বের ভার তখন তাঁর তরুণ কাঁধে। চুলটা আরও একটু ছাঁটিয়ে তাই চেহারায় পরিণত ভাব এনে পুরোদস্তুর মাঠের নেতা হয়ে উঠলেন ম্যারাডোনার দলের প্রাণভোমরা।

৭ / ৯
২০১২ সাল, সাফল্যের স্বর্ণশিখরে মেসি। তাঁর সময়ের অবিসংবাদিত সেরা, জাতীয় দলের অধিনায়কের বাহুবন্ধনীটাও তাঁর হাতে। প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন চতুর্থ ব্যালন ডি’অর। চেহারা আর ব্যক্তিত্বে যথেষ্ট গাম্ভীর্য না থাকলে কি চলে? সাধের চুলটাও তাই ফেলে দিয়েছেন তত দিনে। ছোট চুলের পরিণত মেসি তবুও আগের মতোই আকর্ষণীয়!

৮ / ৯
স্বপ্নপূরণের বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে। সামনে সুযোগ ট্রফি জিতে সর্বকালের সেরার আসনটা বাগিয়ে নেওয়ার। চুলটাও তাই ছেঁটে একেবারে ছোট করে চেহারায় এনেছিলেন যথাযথ গাম্ভীর্য। শুধু কি চুলের ছাঁট? আবেগ প্রকাশের ব্যাপারেও যে বড্ড ‘গম্ভীর’ ছিলেন শেষমেশ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেওয়া ফুটবল জাদুকর।

৯ / ৯
বিশ্বকাপ শেষে আবির্ভূত হলেন নতুন অবতারে। ছোট হতে হতে শেষে অর্ধ মস্তকই মুড়িয়ে ফেলেছেন মেসি। চুল নিয়ে প্রথমবার পরীক্ষায় নেমে এমন অদ্ভুত ছাঁটের জন্য অবশ্য সমালোচনার মুখে পড়তে হয়েছে এই মহাতারকাকে। তবে যতই উঠুক আলোচনা-সমালোচনার ঢেউ, বিশ্বব্যাপী সহস্র মেসি-ভক্তের অর্ধেক মোড়ানো মাথা দেখা যেতে খুব বেশি দেরি নেই নিশ্চয়ই!