মোমেন্ট অব দ্য ম্যাচ: গোল নয় শেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১
দক্ষিণ কোরিয়ার তেমন কোনো আশা ছিল না। কিন্তু শেষ ষোলোয় উঠতে ম্যাচটিতে জার্মানিকে জিততেই হতো। জার্মানি কোরিয়াকে হারাবে—এমনটাই হয়তো অনুমিত ছিল। কিন্তু ঘটল তো ঠিক উল্টোটা। জার্মানি পুরো ম্যাচে একটা গোলের আশায় মাথা কুটে মরল। আর ফাঁকতালে কোরিয়া দুই গোল দিয়ে তুলে নিল জয়। কিম ইয়ং গুন আর হিউং মিন সং কোরিয়ার ‘বীর’ হলেও কিমের গোলটিই আসলে  বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেছে। খেয়াল করে দেখুন, ছবিটির ফ্রেমে যাঁরা আছেন তাঁরা সবাই তাকিয়ে বলের দিকে। বলটা গোললাইন পেরোতেই স্বপ্নের সমাধি হয়ে গেল জার্মানদের। এটিই আসলে বিশ্বকাপ থেকে জার্মানির ছিটকে পড়ার ঠিক আগের মুহূর্ত। সময়টা যদি ঠিক ওখানেই থেমে যেত তাহলে জার্মানির বিশ্বকাপ-স্বপ্নও টিকে থাকত। কিমের গোলটা কিন্তু শেলের মতোই আঘাত হেনেছে জার্মানদের স্বপ্নে। এই ‘শেলে’ই তো শেষ করে দিল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের!