রাজকীয় পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
তিন দিনের সফরে কলকাতায় পেলে। ৩৮ বছর পর ১১ অক্টোবর নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন কিংবদন্তি এই খেলোয়াড়। ছবি: এএফপি

২ / ১১
২৩ অক্টোবর পেলের জন্মদিন। সেটা সামনে রেখেই ১২ অক্টোবর নেতাজি ইনডোর স্টেডিয়ামের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে আগাম ‘শুভ জন্মদিন’ বলে দিল কলকাতা। কেক খাইয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘হ্যাপি বার্থডে’ গাইলেন এ আর রাহমান। ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

৩ / ১১
নেতাজি ইনডোর স্টেডিয়ামের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতার হাতে পেলের চুম্বন। ছবি: রয়টার্স

৪ / ১১
নেতাজি ইনডোর স্টেডিয়ামের সংবর্ধনা অনুষ্ঠানে পেলে। ছবিটি ১২ অক্টোবর তোলা। ছবি : এএফপি

৫ / ১১
১২ অক্টোবর কলকাতার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলীয় কিংবদন্তি পেলে। ছবি: এএফপি

৬ / ১১
সল্ট লেক স্টেডিয়ামে ১৩ অক্টোবর অ্যাটলেটিকো-দ্য-কলকাতা ও কেরালা ব্লাস্টার এফসির মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করেন পেলে। তাঁর পাশে (বাঁয়ে) ভারতীয় নারী শিল্পপতি নিতা আম্বানী। ছবি: এএফপি

৭ / ১১
২৩ অক্টোবর ফুটবলের রাজার জন্মদিন। তখন তিনি কলকাতায় থাকবেন না। তাই বলে সেই সুযোগ ছাড়তে নারাজ ভক্তরা। ভক্তরা কেক কেটে উদযাপন করেন জন্মদিন।  ছবি: রয়টার্স

৮ / ১১
নেজাতি ইনডোর স্টেডিয়ামে ফুটবল কিংবদন্তি পেলের সঙ্গে সৌরভ গাঙ্গুলি। ছবিটি ১২ অক্টোবর তোলা। ছবি: রয়টার্স

৯ / ১১
অনুষ্ঠানে পেলেকে কলকাতার টানা রিকশার একটি মেমেন্টো উপহার দেওয়া হয়। ছবিটি ১২ অক্টোবর তোলা। ছবি: রয়টার্স

১০ / ১১
কলকাতার এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এর এক ফাঁকে তাঁকে উপহার দেওয়া হয় দুর্দান্ত ভঙ্গিমায় নিজের একটা মূর্তি। ছবি: রয়টার্স

১১ / ১১
মুকুট তাঁর মাথায় থাকুক না থাকুক, তিনিই ফুটবলের রাজা। তবে তিন দিনের সফরে কলকাতা আসার পর কাল উপহার হিসেবে একটা মুকুটও পরিয়ে দেওয়া হলো পেলেকে। ছবি: রয়টার্স