ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে রূপচাঁদা-প্রথম আলো পুরস্কার ২০১৭। সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। গোলাম সারওয়ার টিপুর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন তিনি। ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১০
বর্ষসেরা ক্রীড়াবিদ রানার্সআপ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শেখ মোহাম্মদ আসলাম। ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১০
পাঠকের ভোটে সেরা ক্রীড়াবিদের খেতাব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১০
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রানী হামিদ। তিনি বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১০
শুটার অর্ণব সারার লাদিফের হাতে পুরস্কার তুলেছেন শুটার আসিফ হোসেন। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার পেয়েছেন লাদিফ। ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১০
এবার আজীবন সম্মাননা পেয়েছেন হকি-ব্যক্তিত্ব প্রতাপ শংকর হাজরা। তাঁর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের এমডি ইনাম আহমেদ ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: তানভীর আহাম্মেদ