টেস্টে উড়িয়ে মেরে খেলা উচিত নয়। কিন্তু ঢাকা টেস্টের আগের দিন অনুশীলনে ভুল করেই বোধ হয় সেটা করে বসলেন সৌম্য সরকার। চোখে-মুখেও একটু যেন বিব্রত হওয়ার ছাপ। ছবি: শামসুল হক
২ / ১১
নেট অনুশীলন শেষে বিশ্রামে যাওয়ার পথে প্রথম আলোর বিশেষ আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় বন্দী হলেন তামিম ইকবাল
৩ / ১১
নেটে অনুশীলনরত সাকিব আল হাসান। ছবি: শামসুল হক
৪ / ১১
ব্যাটিং ফর্মটা কিছু দিন হল একেবারেই ভালো যাচ্ছে না। ঢাকা টেস্টের আগের দিন ব্যাটিংয়ে আলাদা মনোযোগই দিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক
৫ / ১১
‘গুরুর ক্লাসে শিষ্যরা’—ঢাকা টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতিপর্বে তিন পেসার রুবেল, মুস্তাফিজ আর শহীদকে নিয়ে ব্যস্ত বোলিং কোচ হিথ স্ট্রিক। ছবি: শামসুল হক
৬ / ১১
রুবেল, মুস্তাফিজ, শহীদের সঙ্গে যোগ দিলেন সাকিব আর সৌম্যও। তাঁরাও আগ্রহী হিথ স্ট্রিকের কথা শুনতে। ছবি: শামসুল হক
৭ / ১১
রুবেল আর মুস্তাফিজের সঙ্গে কী নিয়ে যেন মজা করছেন সাকিব আল হাসান। ছবি: শামসুল হক
৮ / ১১
কে শেখাচ্ছেন কাকে? রুবেল মুস্তাফিজকে কিছু শেখাচ্ছেন, নাকি মুস্তাফিজের কাছ থেকে গোপন কোনো কিছুর রেসিপি জেনে নিচ্ছেন রুবেল! ছবি: শামসুল হক
৯ / ১১
লাল বলটাকে সঙ্গী বানিয়ে ঢাকা টেস্টের আগের দিন কিছুটা সময় একা কাটালেন মুস্তাফিজ। চোখে-মুখে নতুন কিছুর প্রত্যয়। ছবি: শামসুল হক
১০ / ১১
নিজের বোলিং ছন্দটাকে একটু দেখে নিলেন মোহাম্মদ শহীদ। ছবি: শামসুল হক
১১ / ১১
‘থিংক ট্যাংকের পিচ গবেষণা’—মিরপুরের উইকেট বিশ্লেষণে ব্যস্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। অধিনায়ক হিসেবে নিজের মতটাও দিচ্ছেন মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক