বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি প্রাঙ্গণ ভরে উঠেছিল তারকা আর তারকাতে। গতকাল শনিবার এই পুনর্মিলনীতে নিজেদের প্রিয় প্রাঙ্গণে ফিরে গিয়েছিলেন দেশের অধিকাংশ ক্রীড়া তারকা। গত কয়েক দশক ধরেই ক্রীড়া ক্ষেত্রে দেশের বড় বড় সব তারকা এসেছেন বিকেএসপির এই মাঠ থেকেই। ছবি: শামসুল হক
২ / ৯
অনেক দিন পর প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা। ছবি তুলে নিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম এবং ক্রিকেটার নাসির হোসেন। ছবি: শামসুল হক
৩ / ৯
বিকেএসপির পুনর্মিলনী আর তাতে খেলা হবে না, সেটা কি হয়। সবাই মিলে চললেন মাঠে, ফুটবল খেলবেন সবাই। ছবি: শামসুল হক
৪ / ৯
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আটকাতে জোরালো ট্যাকলই করতে হচ্ছে বিপক্ষ দলকে। ছবি: শামসুল হক
৫ / ৯
এত দিন বোলাররা উইকেট পেলে উচ্ছ্বসিত থাকতেন মুশফিক। এবার গোলের পর উচ্ছ্বাস। ছবি: শামসুল হক
৬ / ৯
খেলায় সমতা। পেনাল্টি শ্যুট আউটেই ফলাফল নির্ধারণ করতে যাচ্ছে সাকিব। দেখছেন সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু। ছবি: শামসুল হক
৭ / ৯
পুনর্মিলনীর অনুষ্ঠান আর তাতে লটারির টিকিট বিক্রি হবে না, এও কি সম্ভব! ছবি: শামসুল হক
৮ / ৯
প্রাণের টানে কোলের শিশুকে নিয়েই চলে এসেছেন শুটার আরিফ হোসেন খান। সঙ্গী সৌম্য সরকার এবং এনামুল হক বিজয়। ছবি: শামসুল হক
৯ / ৯
বাংলাদেশ টেস্ট দলে অধিনায়ক মুশফিকুর রহিমকে পেয়ে সেলফি তোলার ধুম। এতজন একসঙ্গে সেলফি তোলায় সমস্যা মুশফিকই তাই সহজ পথ বাতলে দিলেন, সেলফি স্টিক দিয়ে চলছে সেলফি উৎসব। ছবি: শামসুল হক