বৃষ্টির মধ্যেই ১৪ দলের ‘শান্তি সমাবেশ’ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের ‘শান্তি সমাবেশ’ বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে।
আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
‘গণতন্ত্র-উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশ করছে ১৪-দলীয় জোট।
সমাবেশ শুরু হলেও বৃষ্টির কারণে কিছু নেতা-কর্মীকে আশপাশের দোকানপাটসহ বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। তবে অন্যরা বৃষ্টির মধ্যেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত রয়েছেন।